Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Dev Subhashree

‘কবে দিমু গলায় মালা’, লাদাখের রাস্তায় দেব-শুভশ্রীর তুমুল নাচ, ভক্তদের ভবিষ্যদ্বাণী, পুজোয় পর্দা কাঁপবে!

দেব-শুভশ্রীর নাচে নস্ট্যালজিয়ায় বুঁদ ভক্তরা। শুটিং শেষের আনন্দে কী বললেন অভিনেত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৬:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৬:১০

options
link
‘কবে দিমু গলায় মালা’, লাদাখের রাস্তায় দেব-শুভশ্রীর তুমুল নাচ, ভক্তদের ভবিষ্যদ্বাণী, পুজোয় পর্দা কাঁপবে! zoom
লাদাখের রাস্তায় দেব-শুভশ্রীর তুমুল নাচ
Advertisement

একসময়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমে দেব ছিলেন ‘পাগলু’! তবে সেই ‘পরাণ যায় জ্বলিয়া’ পর্ব বহু আগেই অতীত হয়েছে। মাঝের এক দশকে মান-অভিমান, বিতর্কের জল বহুদূর গড়ানোর পর সম্প্রতি ‘দেশু ৭’-এর প্রচারঝলকে নস্ট্যালজিয়া উসকে দিয়েছেন দেব-শুভশ্রী। যে ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে পুজোর পর্দা। বুধবারই নিজেদের সাত নম্বর ছবির শুটিং সমাপ্তির কথা জানিয়ে ‘ডিরেক্টর’ দেবের উদ্দেশে কলম ধরেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার লাদাখের রাস্তায় সুপারস্টার প্রাক্তনের সঙ্গে নাচের ভিডিও ভাগ করে নিয়ে ভক্তদের নস্ট্যালজিয়ায় বুঁদ করলেন নায়িকা।

“এই ছবিটির জন্য যারা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। শুটিং হয়তো শেষ, তবে…” 

জুলাই মাসেই লাদাখে গিয়ে ‘দেশু ৭’ ছবির শুটিং করেছেন দেব-শুভশ্রী। শুটের অবসরে সেখানে কেমন মজা হল? স্বাভাবিকভাবেই টলিউডের প্রাক্তনজুটিকে নিয়ে অনুরাগীমহলে অন্তহীন কৌতূহল। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় তারই ছোট্ট ঝলক দেখালেন অভিনেত্রী। শুভশ্রীর শেয়ার করা ভিডিওতে দেখা গেল, ধু-ধু করা রুক্ষ্ম প্রান্তরের বুক চিরে যাওয়া রাস্তায় ‘রোমিও’ সিনেমার সুপারহিট গান ‘কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালা রে’তে নাচ ধরেছেন দেব-শুভশ্রী (Dev Subhashree)। নেপথ্যে অবশ্য আরও দু’জনকে দেখা গিয়েছে। ভক্তদের নজর দেব-শুভশ্রীর দিকে। এহেন ভিডি ভাগ করে নিয়ে অভিনেত্রীর মন্তব্য, ‘এই ছবিটির জন্য যারা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। শুটিং হয়তো শেষ, তবে ‘দেশু ৭’ নিয়ে আমাদের যাত্রা এই শুরু হল।’ একসময়ে জিৎ গঙ্গোপাধ্যায়ের করা ‘রোমিও’ ছবির এই গান ঝড় তুলেছিল শ্রোতা-দর্শকমহলে। শুটিংয়ের শেষদিন নিজেদের সেই পুরনো গান দিয়েই সেলিব্রেট করলেন তারকাজুটি। দেশু জুটির অনুরাগীদের কাছে যা আজও প্রিয়। অতঃপর লাদাখের রাস্তায় জুটির এহেন নাচের ভিডিও দেখে ফেলে আসা দিনগুলিতে ফিরে গিয়েছেন তাঁরা। ভক্তদের ভবিষ্যদ্বাণী, ‘পুজোয় এই জুটি নিশ্চিত পর্দা কাঁপাবে!’ একাংশ ‘দেশু ৭’-এর বক্স অফিস নম্বরের নিয়েও আশাবাদী।

Advertisement

“সিনেমায় ভিন্ন চরিত্রে অভিনয় করার পাশাপাশি দেব কখন চিত্রনাট্য, ছবি তৈরির এত খুঁটিনাটি কৌশল শিখে নিল? কীভাবে সবটা সামলে নিল ও?…” 

বুধবার বহু প্রতীক্ষিত ‘দেশু ৭’-এর শুটিং শেষ করলেন দেব। এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন সুপারস্টার সাংসদ। ‘দেশু ৭’-এ একাধারে দেব যেমন প্রযোজনা-পরিচালনা সামলেছেন, তেমনই মুখ্য ভূমিকায় অভিনয়ও করেছেন। আর দেবের একই অঙ্গে এহেন ‘বহুরূপ’ দেখে মুগ্ধ শুভশ্রী। অতঃপর শুটিংয়ের অন্তিম লগ্নে মনখোলা চিঠিতে দেবকে প্রশংসায় ভরিয়ে দিতেও ভোলেননি অভিনেত্রী। শুভশ্রীর কথায়, “তোমার পরিচালিত প্রথম ছবির সঙ্গে যুক্ত থাকার সুবাদে তোমাকে এবং তোমার ভাবনাকে বাস্তব রূপ নিতে দেখলাম। আমার চোখে পড়ল- তোমার ব্যক্তিত্বের এক নতুন দিক। সত্যি বলতে কী, শুরুতে আমার মনে খানিক ঈর্ষা উঁকি দিয়েছিল। কারণ পরিচালক হিসেবে তোমার যে স্বচ্ছ ধারণা ও সুনিপুণ পরিকল্পনা রয়েছে, সেটা দেখেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। মনে প্রশ্ন জেগেছিল- সিনেমায় ভিন্ন চরিত্রে অভিনয় করার পাশাপাশি দেব কখন চিত্রনাট্য, ছবি তৈরির এত খুঁটিনাটি কৌশল শিখে নিল? কীভাবে সবটা সামলে নিল ও? তবে সিনেমার কাজ যত এগিয়েছে, হিংসের বদলে আমি ক্রমশ তোমার থেকে অনুপ্রাণিত হয়েছি।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.