সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমায় নায়করা মারপিট করবেন৷ আর নায়িকারা গ্ল্যামার ছড়াবেন৷ তাই তাঁদের পোশাক হাঁটু পর্যন্তও হওয়া উচিত নয়৷ বরং আরও খাটো হওয়া দরকার৷ যাতে দর্শক ভাবেন তাঁদের পয়সা উসুল হয়েছে৷ ঠিক এমনটাই মন্তব্য করেছিলেন পরিচালক জি সুরজ৷ আর তাতেই ক্ষুব্ধ নায়িকা তমান্না ভাটিয়া৷
এই পরিচালকের ছবিতেই কাজ করছিলেন তমান্না ভাটিয়া৷ দর্শকদের বিনোদন উপহার দেওয়াই নায়ক-নায়িকাদের কাজ৷ কিন্তু তার মানে কি এই যে, নায়িকা আসলে পণ্য? পাল্টা প্রশ্ন তুলেছিলেন তমান্না৷ পরিচালক যখন নায়িকার পারফরম্যান্সের থেকেও পোশাককে হাঁটুর উপরে ওঠানোর জন্য বেশি তৎপর থাকেন, তখন তা দুর্ভাগ্যজনক বলেই ব্যাখ্যা করেছেন নায়িকা৷ তাঁর মতে একদিকে দঙ্গলের মতো ছবি হচ্ছে৷ যেখানে উঠে আসছে উইমেন এমপাওয়ারমেন্টের বিষয়৷ আর অন্যদিকে নায়িকাকে পণ্য হিসেবে গণ্য করে মন্তব্য করছেন অনেকে৷ এরকম দৃষ্টিভঙ্গীর জন্য সামগ্রিক ইন্ডাস্ট্রিকে মানুষ যাতে একরকমভাবে না দেখেন, সে আবেদনও জানিয়েছিলেন তিনি৷
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) December 26, 2016
তমান্নার এই ক্ষোভের আঁচ পেয়েই নিজের মন্তব্য ফিরিয়ে নেন পরিচালক৷ জানান, তমান্না ও অন্যান্য নায়িকাদের ছোট করার উদ্দেশ্য ছিল না তাঁর৷ এ জন্য তমান্নার কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি৷
My Apology Statement to all the Heroines In the Industry !! pic.twitter.com/dt6sIkJHly
— Suraj (@DirectorSuraaj) December 26, 2016
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী