সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিশা পাটানি৷ ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে এই নামটি এখন বেশ পরিচিত৷ ছবিতে তাঁর নিরীহ মিষ্টি চেহারা ও স্বভাব মন কেড়েছিল দর্শকদের৷ মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ক্যাপ্টেন কুলের বান্ধবীর ভূমিকায় দেখা গিয়েছিল দিশাকে৷ কিন্তু এবার তাঁকে দেখা গেল এক্কেবারে অন্য লুকে৷ হট এবং বোল্ড লুক দিয়ে সিনেপ্রেমীদের তাক লাগিয়ে দিলেন দিশা৷
(নোনা জলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয়গাথা মিস করবেন না)
প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো প্রথম সারির নায়িকারা যা করেননি, তা করলেন দিশা৷ বিখ্যাত ফটোগ্রাফার ডাব্বু রতনানির ২০১৭-র ক্যালেন্ডার শুটের জন্য টপলেস হলেন এই অভিনেত্রী৷ আর তাতেই তাঁর ভক্তদের উত্তেজনার পারদ চড়ল চরচর করে৷ স্মোকি চোখ এবং এলো চুলে ফ্যানদের কয়েক গুণ হার্টবিট বাড়িয়ে দিলেন দিশা৷ নিজের ইসন্টাগ্রামে সেই ছবি পোস্ট হতেই কমেন্টের বন্যা বইতে শুরু করেছে৷
তবে টপলেস হওয়া নিয়ে সাফাই গাইলেন দিশা৷ জানালেন, তিনি টপলেন হননি৷ তাঁর খোলা পিঠটাই শুধুমাত্র ক্যালেন্ডারের ছবিতে দেখা যাচ্ছে৷ ডাব্বুর সঙ্গে প্রথমবার ফটোশুটের অভিজ্ঞতা কেমন ছিল? রিয়েল লাইফে টাইগার স্রফের বান্ধবী বললেন, “আমি স্মোকি লুক আর খোলা চুলে শুট করতে চেয়েছিলাম৷ বাকি ডাব্বু আমায় ঠিক যেভাবে নির্দেশ দিয়েছে, সেটাই শুনেছি৷ ওর সঙ্গে শুট করে দারুণ লাগল৷” আপকামিং ছবি ‘কুংফু যোগা’তে অভিনেতা সোনু সুদ এবং জ্যাকি চ্যাংয়ের সঙ্গে অভিনয় করবেন দিশা৷
(‘বেওয়াচ’-এর নয়া ট্রেলারে নজর কাড়লেন খলনায়িকা প্রিয়াঙ্কা)
সর্বশেষ খবর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
-
সৌদিতে কর্মহীন, জুটছে না খাবারও! ‘ফিরতে চাই’, মোদি-শুভেন্দুকে ভিডিও বার্তা নদিয়ার পরিযায়ী শ্রমিকদের