সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিব্যি শুটিং চলছিল। একটা অন্তরঙ্গ দৃশ্যের। মেক-আপ এবং কস্টিউমে চরিত্রের মধ্যে ঢুকেও পড়েছিলেন কাজর আগরওয়াল আর রণদীপ হুডা। পরিচালক দীপক তিজোরি অ্যাকশন বলে হাঁক দেওয়ার পরে তাঁরাও মন দিয়েছিলেন টেক দেওয়ায়।
আর, তখনই ঘটল বিপত্তি। চিত্রনাট্যে না থাকা সত্ত্বেও আচমকাই নায়িকাকে নিজের দিকে টেনে নিলেন রণদীপ হুডা। এবং, দেখতে দেখতে তাঁকে বুকের মধ্যে নিবিড় ভাবে জড়িয়ে ধরে ঠোঁটে ডুবিয়ে দিলেন নিজের ঠোঁট। প্রায় মিনিট খানেক চলল সবার সামনেই এই অন্তরঙ্গ চুম্বন।

স্বাভাবিক ভাবেই ব্যাপারটা মেনে নিতে পারেননি কাজল। এর আগে দক্ষিণী ছবির এই বিখ্যাত নায়িকা অনস্ক্রিন চুমু যে খাননি, এমনটা নয়। তবে, সেই সবই ছিল চিত্রনাট্যে আগে থেকেই লেখা। যা চিত্রনাট্যে নেই, এমনকী শেষ মুহূর্তে সংযোজনের কথা জানাও ছিল না, তা আচমকা ঘটে গেলে রাগ হবে না?
কাজল তাই দাবি তোলেন, এই দৃশ্যটা ছবি থেকে মুছে দিতে হবে।

তবে, নায়িকার আপত্তিতে একেবারেই কান দেননি পরিচালক। বরং তিনি এর পর অনেকটা সময় নিয়ে আলাদা করে কথা বলেন তাঁর সঙ্গে। তাঁকে বোঝানোর চেষ্টা করেন, এই চুমুটা একেবারে পারফেক্ট। অভিনয়ের স্বার্থে আর গল্পটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্যই রণদীপ এমনটা করেছেন। অতএব, কাজল তাঁর দাবি ফিরিয়ে নিন।
কাজল অবশ্য শেষ পর্যন্ত মেনে নিয়েছেন পরিচালকের কথা। চুমুটাও থাকছে ছবিতে।
যদিও, ব্যাপারটা নিয়ে একেবারেই মুখ খুলছেন না রণদীপ। চুপ করে রয়েছেন। কোনও কৈফিয়তই দেওয়ার দরকার বোধ করছেন না।
সাধে কী আর ছবির নাম রাখা হয়েছে ‘দো লফজোঁ কি কাহানি’!
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে