সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লান্ত হয়ে থাকলে ঘুম এসে যায় সহজেই! সে সাধারণ মানুষ হোন বা সেলেব্রিটি- সবার ক্ষেত্রেই এক নিয়ম! যদি অনিদ্রার অসুখ না থাকে! কিন্তু যত ক্লান্তই থাকুন না কেন, রোজ রাতে একটা বিশেষ কাজ না করলে ঘুমই আসে না বলিউডের বাদশার! সম্প্রতি যা নিজের মুখেই কবুল করেছেন শাহরুখ খান।
সম্প্রতি ‘রইস’ ছবির প্রচারে এক অনুষ্ঠানে এসে শাহরুখ জানিয়েছেন, খুব ছোটবেলা থেকেই তিনি কমিকস বই আর কার্টুনের প্রতি অদম্য এক টান অনুভব করেন। বয়স বাড়লেও সেই টান এতটুকু ফিকে হয়নি। এমনকী এও জানিয়েছেন শাহরুখ, একটা সময় তিনি রীতিমতো লোকের কাছে হাতও পেতেছেন প্রিয় কমিকস বই কেনার জন্যে! তা, শাহরুখের ঘুমের সঙ্গেও কি এই কমিকস পড়ার কোনও রকম সম্পর্ক রয়েছে?
সময় আর ব্যস্ততা ইদানীং একটু হলেও নষ্ট করে দিয়েছে শাহরুখের বই পড়ার অভ্যাসটা! তবে কার্টুন দেখার নেশা তাঁর একটুও কমেনি। এখনও শুটিংয়ের ফাঁকে ফাঁকে পছন্দের কার্টুন রেকর্ড করে রাখেন নায়ক। তারপর রাতে বাড়ি ফিরে, ঘুমাতে যাওয়ার আগে সেই কার্টুন এপিসোডগুলো তাঁর দেখা চাই-ই চাই! এই নিয়মের সাধারণত অন্যথা হয় না বলেই জানিয়েছেন তিনি!
সুন্দর অভ্যাস, তাই না?
সর্বশেষ খবর
-
নিউ আলিপুর থানার সামনে উত্তেজনা, স্বরূপ অনুগামীদের মার ক্রুদ্ধ জনতার, নামল বাহিনী
-
বৈভবকে নিয়ে আলোচনা বিলেতেও, অন্য দুই দেশের টেস্টেও উঠল ভারতীয় দলে নেওয়ার দাবি
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!