সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাটরিনা-সিদ্ধার্থ অভিনীত বহুপ্রতীক্ষিত ‘বার বার দেখো’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে৷ বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও মুক্তির আগে থেকেই ছবির গান ‘কালা চশমা’ নিয়ে মেতে উঠেছিল দেশ৷ নয়ের দশকের হিট গানকে নতুন ভাবে আরেকবার দর্শকদের সামনে নিয়ে আসে অমর আরশি, বাদশাহ ও নেহা কক্কর৷ কিন্তু এই হিট গান নিয়ে পাওয়া গেল একটি নতুন তথ্য৷
জানেন, এই গানটির গীতিকার কে?

মোটেই গানটি কোন স্বনামধন্য গীতিকারের লেখনীর সৃষ্টি নয়৷ এই গানটি লিখেছিলেন অমৃক সিং নামের পাঞ্জাবের এক বাসিন্দা৷ বর্তমানে তিনি একজন পুলিশকর্মী৷ ৪৩ বছরের এই ব্যক্তিই রয়েছেন এই গানের নেপথ্যে৷ তিনি জানান, ১৫ বছর বয়সে এই গানটি তিনি লিখেছিলেন৷ কিন্তু কখনওই কল্পনা করেননি এই গান একদিন সাড়া জাগাবে গোটা বিশ্বে৷
দুমাস আগেই তাঁর এক বন্ধু তাঁকে জানায় যে, তাঁর লেখা গান সিনেমায় ব্যবহার করা হয়েছে৷ যদিও চার মাস আগে জলন্ধরের একটি রেকর্ড কোম্পানি তাকে জানায় একটি সিমেন্ট ফার্ম তাঁর গানটি ব্যবহার করতে চায়৷ সেই ফার্মটির নাম অবশ্য তিনি জানেন না| তবে সিনেমায় যে ব্যবহার হবে এমন কিছু আঁচ করেননি অমৃক সিং৷
সিনেমায় ব্যবহার হওয়ায় খুশি হলেও তাঁর ক্ষোভ শুধু এইটুকুই, মুম্বই থেকে কখনওই তাঁর ডাক আসেনি৷ সিনেমার স্ক্রিনিং কিংবা মিউজিক লঞ্চেও তাঁকে ডাকা হয়নি৷ এদিকে অমর আরশি তাঁর লেখা গান গেয়ে ইংল্যান্ডেও সাড়া ফেলেছেন৷ তিনি কেবল মুম্বইকে জানাতে চান পাঞ্জাবের গ্রামেও এমন গান তৈরি হয়৷
অমৃক সিং-এর একটাই আক্ষেপ, পাঞ্জাবি গীতিকারদের মর্যাদা কেউ কোনওদিন দেয়নি৷
সর্বশেষ খবর
-
চাকরির জায়গায় মনোবল হারাচ্ছেন? নিজেকে ব্যক্তিত্বময় করে তুলতে খেয়াল রাখুন এই ৬ বিষয়
-
বিয়ের পর প্রাক্তন কিরণের সঙ্গে ক্লিনিকে আমির, অঝোরে কান্না ছেলে আজাদের, ভাইরাল ভিডিও
-
‘ইন্ডিপেন্ডেন্স ডে শব্দটি ডিকশনারি থেকে সরানো উচিত’, স্বাধীনতা দিবসে কেন একথা বললেন শান্তনু ঠাকুর?
-
যুদ্ধের ৫ মাস পার, নেই খাবার, জল! ট্রাম্পের ‘খেলা’য় সাগরে বিপন্ন মার্কিন সেনাদের জীবন
-
বিস্মৃতির আড়ালে দুবরাজপুরের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি, ফলকের দাবিতে সরব স্থানীয়রা