সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই বিতর্কিত মন্তব্য করতে পছন্দ করেন পরিচালক রাম গোপাল ভর্মা৷ বলিপাড়া জানে, তিনি এমনই৷ যে কোনও কথা সোজাসাপটা বলতে তাঁর দ্বিধা নেই৷ এমনকী তাঁর আত্মজীবনীও (গানস অ্যান্ড থাইজ) এই স্পষ্টবাক চরিত্রকেই সামনে এনেছে৷ জীবনের কোনও কথা যে রাখঢাক করা তাঁর না-পসন্দ, তা জেনেছে সকলেই৷ তবে এই সোজাসাপটা হতে গিয়েই কি এবার প্রাক্তন তিন প্রধানমন্ত্রীকে অপমান করে ফেললেন তিনি!
বিতর্ক জমেছে তাঁর কয়েকটি টুইট ঘিরে৷ সেখানে একটি ছবি পোস্ট করেছেন পরিচালক৷ ছবিতে দেখা যাচ্ছে, সংসদে বসে আছেন সোনিয়া গান্ধী৷ আর পিছনে বসে অটলবিহারী বাজপেয়ী, নরসিমা রাও ও চন্দ্র শেখর৷ তিনজনই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন৷ ছবিতে তিনজনকেই নিজেদের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে হাসাহাসি করতেও দেখা যাচ্ছে৷ এ ছবি বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছিল৷ সেটি পোস্ট করেই রামগোপাল লিখেছেন, পিছনের বেঞ্চিতে যারা বসে তারা সবসময়ই বদ, সে স্কুলে হোক বা সংসদে৷ আর এরপরই তাঁর অভিযোগ, এই ছবি আসলে কোনও মহিলার প্রতি ভারতীয় পুরুষদের মনোভাব যে কত খারাপ তাই-ই প্রমাণ করছে৷ রামগোপালের অনুমান, তাঁরা কোনও একটি খারাপ রসিকতাতেই হাসাহাসি করছেন৷ তিন প্রধানমন্ত্রীকে চিনতেও অস্বীকার করেছেন তিনি৷ এমনকী পুলিশের এ ব্যাপারে খোঁজ করা উচিত বলেও অভিমত তাঁর৷
This pic represents inner psyche of Indian men’s disrespect for women ..Police shud investigate who they are pic.twitter.com/NRydI299M4
— Ram Gopal Varma (@RGVzoomin) October 29, 2016
This pic represents inner psyche of Indian men’s disrespect for women ..Police shud investigate who they are pic.twitter.com/NRydI299M4
— Ram Gopal Varma (@RGVzoomin) October 29, 2016
অনেকের মতে, নেহাত রসিকতা করেই এ কথা বলেছেন রাম গোপাল৷ তবে নেটদুনিয়ায় এ নিয়ে বেশ হইচই করেছে৷ বিশেষত তিন প্রধানমন্ত্রীকে চিনতে অস্বীকার করা ও সংসদে বসে তাঁরা খারাপ রসিকতায় হাসাহাসি করছেন বলায় ক্ষুব্ধ অনেকেই৷ অভিযোগ করে অনেকে বলেছেন, রসিকতা করতে গিয়ে রাম গোপাল প্রধানমন্ত্রীদের অপমানই করে বসেছেন৷ যদিও তিনি এর কোনও উত্তর দেননি৷ বরং সকলকে ‘আনহ্যাপি দিওয়ালি’র শুভেচ্ছা জানিয়েছেন৷
I wish a very #unhappydiwali to all those who release poisonous fumes of Zinc, Sodium, magnesium and potassium through their crackers
— Ram Gopal Varma (@RGVzoomin) October 30, 2016
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার