সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যান্য তারকাদের মতোই বায়োপিকের তালিকায় নাম লিখিয়েছিলেন তিনি৷ শোনা যাচ্ছিল, এবার আন্ডারওয়ার্ল্ড ডন হাজি মস্তান মির্জার চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যাবে তালাইভা রজনীকান্তকে৷ ইতিমধ্যেই নাকি পরিচালক পি রঞ্জিতের সঙ্গে কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে তাঁর৷ কিন্তু এর মধ্যেই দাক্ষিণাত্যের সুপারস্টারের কাছে এল হুমকি চিঠি৷ প্রেরক ডনেরই দত্তকপুত্র৷ বাবাকে স্মাগলার কিংবা ডন হিসেবে পর্দায় তুলে না ধরার হুমকি তালাইভাকে দিয়েছেন মুম্বইয়ের এক সময়ের নামকরা মাফিয়া হাজি মস্তান মির্জার দত্তকপুত্র সুন্দর শায়েখর৷
[বিশ্ব আদালতের নির্দেশ অগ্রাহ্য, কুলভূষণের ফাঁসি রুখতে নারাজ পাকিস্তান]
সাধারণ কোনও পত্র নয় দক্ষিণি সুপারস্টারকে রীতিমতো আইনি নোটিস পাঠিয়েছেন সুন্দর৷ যাতে তিনি অভিযোগ করেছেন, তাঁর পালকপিতা জাতীয়স্তরের রাজনীতির পরিচিত মুখ৷ আর একজন বড়মাপের নেতা৷ আর রজনীর ছবিতে তাঁকে একজন স্মাগলার ও ডন হিসেবে দেখানো হচ্ছে৷ যা একেবারেই গ্রহণীয় নয়৷ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি৷ সুন্দর জানান, তাঁর পিছনে এক বিশাল রাজনৈতিক দল রয়েছে আর দলীয় কর্মীরা এই বিষয় নিয়ে খুবই ক্ষুব্ধ৷ যদি হাজি মস্তানকে এমনভাবে পর্দায় তুলে ধরার কোনও উদ্যোগ নেওয়া হয়৷ তাহলে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন৷ আর বলাই বাহুল্য যে এর ফলে তাতে রজনীর সম্পত্তির যে ক্ষয়ক্ষতি হবে এর জন্য তিনিই দায়ী থাকবেন৷
[প্রধানমন্ত্রীকে ৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠিয়ে প্রতিবাদ জওয়ানের স্ত্রীর]
চিঠির উপরিভাগে হুমকি দিলেও পরে অবশ্য নিজের গোপন ইচ্ছের কথা প্রকাশ করেছেন সুন্দর৷ তিনি বলেন, যদি রজনী সত্যি প্রয়াত হাজি মস্তান মির্জার জীবন নিয়ে সিনেমা বানাতে চান৷ তবে তিনি এগিয়ে আসতেন পারেন প্রযোজক হিসেবে৷ তাঁরও নাকি অনেকদিনের ইচ্ছে ছিল বাবার জীবনকে বড়পর্দায় তুলে ধরার৷ তাঁর নাকি ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার’স অ্যাসোসিয়েশনের আজীবনের জন্য সদস্য পদও রয়েছে৷
[প্রধানমন্ত্রীকে ৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠিয়ে প্রতিবাদ জওয়ানের স্ত্রীর]
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১