সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির অপেক্ষায় তাঁর তিনশোতম ছবি “মম”। তেলুগু, তামিল, কন্নড়, মালায়লাম, হিন্দি এই পাঁচটি ভাষায় তিনশো ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৬৭ থেকে ২০১৭, দীর্ঘ পাঁচ দশক ধরে দাপিয়ে বেরিয়েছেন বলিউড থেকে দক্ষিণী ছবিতে। তাঁর রূপে মুগ্ধ কাশ্মীর থেকে কন্যাকুমারী। তাঁর অভিনয়ের জাদুতে কাবু সিনেপ্রেমীরা। তিনি সুপারস্টার শ্রীদেবী। বলিউডে আপাতত নিজের দ্বিতীয় ইনিংস নিয়ে ব্যস্ত শ্রীদেবী। একদিকে যেমন ছবির কাজ রয়েছে অন্যদিকে স্বামী বনি কাপুর ও দুই কন্যাকে নিয়ে একা হাতেই সামলাচ্ছেন সংসার। যেকোনও অনুষ্ঠানেই দুই মেয়ে জাহ্নবী ও খুশিকে সঙ্গে নিয়ে যান তিনি। তবে তিনি চান না জাহ্নবী বা খুশি অভিনয়ের জগতে আসুক।

[‘মুবারাকান’-এর ট্রেলারে নজর কাড়ল অনিল-অর্জুন জুটি]
বেশ কয়েকদিন ধরেই বিটাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, বলিউডে ডেবিউ করতে চলেছেন শ্রীদেবী বনি কাপুরের কন্যা জাহ্নবী। কিন্তু কোন ছবিতে প্রথমবার দেখা যাবে তাঁকে তা নিয়ে প্রথম থেকেই অনেক জল্পনা। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার- ২’ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে দেখা যাবে জাহ্নবীকে। এই প্রসঙ্গে শ্রীদেবীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তিনি কখনওই চান না তাঁর মেয়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ করুক। তিনি মেয়েকে বিয়ে দিতে চান না। পাশাপাশি এও বলেন, এই ইন্ডাস্ট্রি তাঁকে সব দিয়েছে, তাঁ সাফল্যের সব চাবিকাঠিই এখানে ছড়িয়ে আছে। ইন্ডাস্ট্রি নিয়ে কোনরকম ক্ষোভ তাঁর নেই। কিন্তু মা হিসাবে মেয়ের বিয়েই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তবে অভিনেত্রী হিসাবে যদি জাহ্নবী ভাল কাজ করেন তাহলে মা হিসাবে তিনি গর্ববোধ করবেন।

[শরীরে কাপড়ের লেশমাত্র নেই, মডেলের নগ্ন ছবি ঘিরে চাঞ্চল্য নেটদুনিয়ায়]
তাঁর আগামী ছবি “মম”। মায়ের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্কের গল্পই এই ছবির চিত্রনাট্য। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, অক্ষয় খান্না। আগামী ৭ জুলাই মুক্তি পেতে চলেছে “মম”।
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার