সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবির প্রচারে কলকাতায় এসেছিল টিম ‘রাজ রিবুট’৷ আর এ শহর যে মাদার টেরিজার, তা কে না জানে! সদ্য সেইন্ট হয়েছেন মাদার৷ তাই শহরে এসে মাদার হাউস ঘুরে এলেন বলিতারকা ইমরান হাশমি৷
‘রাজ’ সিরিজের চার নম্বর ছবি এটি৷ ট্রেলার থেকেই ইঙ্গিত মিলেছিল ভয় আর যৌনতার ককটেলে এ ছবি তৈরি করেছেন পরিচালক বিক্রম ভাট৷ ছবিতে প্রধান তিন চরিত্রে আছেন ইমরান হাশমি, কীর্তি খারবান্দা ও গৌরব অরোরা৷ এদিন তিনজনই এসেছিলেন শহরে৷ তাঁদের তিনজনের অভিনীত চরিত্রের মধ্যে দিয়েই স্বামী-স্ত্রীর সম্পর্কে সন্দেহ ও তা থেকে বিবাহ বহির্ভুত প্রেমের কাহিনি উঠে আসবে পর্দায়৷ তবে কাহিনির পরতে পরতে নানা টুইস্ট তুলে রেখেছেন পরিচালক৷ সে সব তো খোলসা হবে ছবি মুক্তির পরই৷ এদিন সে কথা জানাতেই শহরে এসেছিলেন তিনজন৷ শহরের উদ্দেশে রেখে গেলেন তাঁদের বার্তা৷ অবশ্যই তা ছবি দেখার আবেদন৷
তবে শহরে এসে ইমরানের বাড়তি পাওনা নিশ্চিতই মাদার হাউস ঘুরে দেখা আর কচিকাঁচাদের সঙ্গে সময় কাটানো৷

সর্বশেষ খবর
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা
-
‘সিলেবাসের ৪ লাইনে বেঁধে ফেলা অনুচিত’, ক্ষুদিরামের মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা শুভেন্দুর
-
‘শুটিং শুরুর আগে সিনেমা ছাড়া…’, নাম না করে ‘ডন ৩’ বিতর্কে রণবীরকে বিঁধলেন ফারহান!