সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবে ছুটি কাটিয়ে এসেছিলেন৷ মেয়ে কোলে বিমানবন্দরে বসে ছিলেন৷ তখনই সামনের টেলিভিশন স্ক্রিনে ভেসে উঠেছিল খবরটা৷ দেখে নিজেকে মন্তব্য থেকে দূরে রাখতে পারেননি খিলাড়ি অক্ষয় কুমার৷ বেঙ্গালুরুর গণ শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদ জানাতে সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার হিসেবে বেছে নিলেন তিনি৷ নিজের টুইটার অ্যাকাউন্টে বেঙ্গালুরুর অপরাধীদের রীতিমতো একহাত নিয়েছেন অক্ষয়৷
The Bangalore incident makes me feel we r evolving backwards,from humans to animals,rather beasts coz even animals are better!Truly shameful pic.twitter.com/FJwJ80Mkby
Advertisement— Akshay Kumar (@akshaykumar) January 5, 2017
যাঁরা এইভাবে প্রকাশ্য রাস্তায় মহিলাদের শ্লীলতাহানি করেছেন, তাঁদের পশুর চেয়েও অধম মনে করেন আক্কি৷ আর যাঁরা কারণে-অকারণে এই লজ্জাজনক ঘটনার জন্য মহিলাদেরই দায়ী করছেন তাঁদের উদ্দেশে খিলাড়ির বার্তা, মেয়েদের পোশাক নয়, তাঁদের মন ছোট৷ মেয়েরা ছেলেদের থেকে কোনও অংশে কম৷ যাঁরা এমনটা মনে করেন৷ আক্কি তাঁদের শোধরানোর পরামর্শ দিয়েছেন৷ তাঁর কথায়, মেয়েরা স্বমূর্তি ধারণ করলে, তাঁরা তখন পালাবার পথ পাবে না৷
নিজের ভিডিওতে মেয়েদের আরও সাহসী হওয়ার আবেদনও জানিয়েছেন অক্ষয়৷ মহিলাদের মার্শাল আর্ট শেখার পরামর্শ দিয়েছেন তিনি৷ তাঁর কথায়, মার্শাল আর্টের এমন কিছু ছোট ছোট টেকনিক রয়েছে, যার মাধ্যমে অতি বড় শক্তিশালী মানুষকেও নিমেষে কুপোকাত করা যায়৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ