সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখানেই একসময় মঞ্চে দাপিয়ে বেড়িয়েছেন পৃথ্বীরাজ কাপুর৷ জন্ম হয়েছে অনবদ্য সব নাট্যমুহূর্তের৷ সিনেমার প্রিমিয়ারের জন্য রাজ কাপুরের প্রথম পছন্দ ছিল এ সিনেমা হলই৷ এতদিনে যবনিকা পড়তে চলেছে সেই ঐত্যিহ্যের যাত্রাপথে৷ রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ আর ‘সঙ্গম’ সিনেমার প্রদর্শনেই বন্ধ হবে দিল্লির ঐতিহ্যবাহী রিগাল সিনেমা হল৷
[ কেরিয়ার বনাম সংসার, কোনদিকে পাল্লা ভারী প্রসেনজিতের? ]
প্রায় আট দশক ধরে রমরমিয়ে চলেছে কনট প্লেসের এই সিনেমা হল৷ একদিন যে বোর্ডে শোভা পেত রাজ কাপুরের সিনেমার পোস্টার আজ সেখানে অনুষ্কা শর্মার ‘ফিল্লৌরি’৷ তবে আগামিকাল থেকে আর কোনও পোস্টারই থাকবে না৷ বন্ধ হতে চলেছে হলটি৷ তবে দর্শকদের অনুরোধে হলে প্রদর্শিত শেষ দুটি সিনেমা হবে রাজ কাপুরেরই৷ প্রথমে মেরা নাম জোকার, পরে নাইট শোয়ে সঙ্গম-এর প্রদর্শন দিয়েই এ যাত্রা থমকাচ্ছে রিগাল৷
[ সৌন্দর্য-গ্ল্যামারের রোশনাই ছড়িয়ে ভারত সেরার দৌড়ে এই সুন্দরীরা ]
জানা যাচ্ছে, মাল্টিপ্লেক্স হয়ে ফিরতে চলেছে ঐতিহ্যবাহী হলটি৷ তবে কর্তৃপক্ষের কথায় এখনও তা আলোচনার পর্যায়েই আছে৷ হলের রেনোভেশনের জন্য বছরখানেক সময় লাগবে৷ ফলে পুরনো হল আর কোনওভাবেই থাকছে না৷ তবে দর্শকদের বিনোদনের সব উপায় নিয়েই যে রিগাল ফিরবে, এমনটাই আশ্বাস কর্তৃপক্ষের৷
[ এই কারণেই ‘বেগম জান’ বিদ্যাকে বয়কট করছে পাকিস্তান! ]
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য