সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূত্রজনিত সমস্যার কারণে দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জয় গোস্বামী। চিকিৎসকের পরামর্শে তিন তিনটে অস্ত্রোপচার করাতে হয় কবিকে। এখন কেমন আছেন তিনি?
সংবাদমাধ্যমের কাছে কবিকন্যা বুকুন জানিয়েছেন, জয় গোস্বামীর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। ভালো রয়েছেন এবং দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছেন। জানা গিয়েছে, কয়েক দিন ধরে প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন তিনি। গোড়ার দিকে বিষয়টিকে আমল না দিলেও প্রস্রাব আটকে যাওয়ায় পরবর্তীতে গৃহচিকিৎসকের অধীনেই চিকিৎসা চলছিল তাঁর। তবে শারীরিক পরিস্থিতির কোনও হেরফের না হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় জয় গোস্বামীকে।
প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং কবির (Joy Goswami) পরিবারকে জানানো হয়, প্রয়োজনে একাধিক অস্ত্রোপচার করাতে হতে পারে। এরপরই তিনটি ছোট অস্ত্রোপচার হয় জয় গোস্বামীর। যদিও হাসপাতালের তরফে আগেই আশ্বস্ত করা হয়েছিল যে, এটি পুরুষদের বয়সজনিত একটি সমস্যা। ভয়ের কিছু নেই। কবিকন্যা জানিয়েছেন, শারীরিকভাবে আপাতত খানিক দুর্বল হলেও লেখালেখি কিন্তু চালিয়ে যাচ্ছেন জয় গোস্বামী। এমনকী অস্ত্রোপচারের আগেও লেখালেখির কাজ করেছেন।
সর্বশেষ খবর
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?
-
সরকারি বাসে-ট্রামে-লঞ্চে পুজো পরিক্রমা, বনেদি থেকে বারোয়ারি পুজো ঘুরে দেখুন আপনিও
-
নন্দীগ্রামে প্রচারে মিলনপত্নীকে ‘না’ প্রশাসনের, ‘বিরোধীশূন্য করার প্রবণতা?’, প্রশ্ন কংগ্রেসের