স্টাফ রিপোর্টার: প্রকাশিত হল ফোকাস নেতাজি ওয়েবসাইট৷ নেতাজি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে৷ শুক্রবার আজান্দ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে বৈদ্যবাটি নেতাজি সুভাষ অ্যাকাডেমির উদ্যোগে এই ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন সাংসদ তথা নেতাজি গবেষক বরুণ মুখোপাধ্যায়৷ ছিলেন বৈদ্যবাটি নেতাজি সুভাষ অ্যাকাডেমির সভাপতি ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়৷
এদিকে, বিভিন্ন ইস্যুকে সামনে রেখে রাজ্যজুড়ে প্রচার ও মিছিলের কর্মসূচি নিয়েছে সিপিআই৷ একইসঙ্গে দলের মতাদর্শগত প্রচারও চলবে৷ আগামী ৭ নভেম্বর শততম দিবস নভেম্বর বিপ্লবের৷ ওইদিন থেকেই রাজ্যজুড়ে দলের তরফে মতাদর্শগত প্রচার চালানো হবে বলে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানান সিপিআইয়ের রাজ্য সম্পাদক প্রবোধ পান্ডা৷ আগামী বছর ৫ মে কার্ল মার্কসের ২০০তম জন্মজয়ন্তী পর্যন্ত এই কর্মসূচি চলবে৷ সিপিআইয়ের তরফে একাধিক ক্যাম্প করা হবে৷ সেখান থেকে বিক্রি করা হবে দলীয় বিভিন্ন পত্র-পত্রিকা ও বই৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১