সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন প্রজন্মকে আবারও নয়া উদ্যমে মাতাতে হাজির ব্যান্ড ‘ম্যাজিক’৷ সম্প্রতি মুক্তি পেল ‘রক অন ২’-এর প্রথম গান ‘জাগো’৷ গেটওয়ে অফ ইন্ডিয়া’র সামনে ব্যান্ড ম্যাজিকের দুর্দান্ত পারফরম্যান্স দেখে, তাঁদের থেকে চোখ ফেরানো দায়৷ গানটিতে লিড ভোকালিস্ট হিসাবে দেখা গিয়েছে ফারহান আখতারকে৷ পাশাপাশি, গিটারে হাতে দেখা গিয়েছে অর্জুন রামপালকে৷ এর পাশাপাশি গানটিতে দেখা যাচ্ছে পুরব কোহলি এবং শশাঙ্ক অরোরাকে৷
শঙ্কর-এহসান-লয়ের সুরে গানটি গেয়েছেন স্বয়ং ফারহান৷ ফারহানের সঙ্গে গানটিতে গলা মিলিয়েছেন সিদ্ধার্থ মহাদেবন৷
সমাজ, ভিড়, প্রথা, লোক-লৌকিকতার ভিড়ে হারিয়ে না গিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া, নতুন করে জেগে ওঠারই গান ‘জাগো’৷
নতুন এই গানটির মধ্যে দিয়ে রকপ্রেমীরা আবারও ফিরে পাবেন ম্যাজিকের সেই চার্ম, সেই উত্তেজনা এবং সেই জীবনমুখী সুর৷
দেখে নিন গানের ভিডিওটি:
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১