আকাশ মিশ্র: নাহ, বহুদিন পর সিনেপর্দায় ফিরে শিল্পা কিন্তু দর্শক ধরে রাখতে পারলেন না। হ্যাঁ, সদ্য় মুক্তি প্রাপ্ত ‘সুখী’ ছবি দেখার পর এটাই মনে হতে বাধ্য। কারণ এই ‘সুখী’ ছবির মধ্য়ে এমন কিছু নেই, যা আপনাকে আড়াই ঘণ্টা ধরে বসিয়ে রাখতে পারবে।
এই ছবি এক গৃহবধূ সুখপ্রীত কলরা ওরফে সুখীর গল্প। যার ছোটবেলা কেটেছে দিল্লিতে। কিন্তু বিয়ে হয়েছে পাঞ্জাবের একটি শহরে। সুখীর জীবন আটকে রয়েছে রোজকার রুটিনে। হঠাৎ করেই মুক্ত হাওয়া। স্কুলের রিইউনিয়নে দিল্লিতে ফের পৌঁছে গেলেন সুখী। দেখা হল পুরনো বন্ধুদের সঙ্গে। সুখীর জীবনে নতুন উড়ান। এক নিমেষে সুখী ভুলে গেল, সে একজন স্ত্রী, এক জন মা। জীবনটা পালটে গিয়েই বিপদ ডাকলেন সুখী।
[আরও পড়ুন: হয়ে গেল ‘হলদি’, গায়ে হলুদ মেখেই পাঞ্জাবি গানে আসর মাতালেন রাঘব-পরিণীতি]
এমনই এক গল্প শিল্পা শেট্টির সুখী ছবির। যেখানে কিনা নতুনত্ব বলে কিছু নেই। এর আগে গৃহবধূকে নিয়ে এমন গল্প বলিপর্দায় দেখা গিয়েছে। শিল্পা শেট্টির অভিনয়ও বেশ সাধারণ। তবে নজর কেড়েছেন কুশা কপিলা। শেষমেশ বলতে হয় শিল্পার এই ছবি খুবই সাধারণ মানের। তাই সুখী মিস করলেও অসুবিধা নেই।
[আরও পড়ুন: ‘অকারণে টার্গেট হচ্ছে বাচ্চা ছেলে’, সনাতন ধর্ম বিতর্কে উদয়নিধির পাশে কমল হাসান]
সর্বশেষ খবর
-
একশো কেজি ওজনেও ‘ফিট’ গম্ভীরের প্রিয়পাত্র! ‘কারচুপি’ রুখতে দল নির্বাচনে নতুন নিয়ম বোর্ডের
-
জোটেনি চাকরি, পেটের দায়ে সবজি বিক্রি দেশের হয়ে চারটে সোনাজয়ী খেলোয়াড়ের
-
‘এর্দোগানকে বধিবে যে…’ তুরস্কের শত্রুকে অস্ত্রে সাজাচ্ছে ইজরায়েল, বিরাট চুক্তি সম্পন্ন
-
মাথাচাড়া দিচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তি! গোর্খাল্যান্ডের দাবিতে কর্মসূচি, মঞ্চের সমাবেশ ঘিরে পাহাড়ে ‘কালো মেঘ’
-
পুজোয় নেলআর্ট করানোর প্ল্যান? সাবধান! বাড়তে পারে ঋতুস্রাবের সমস্যা