সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরটা আর গোপন ছিল না। বিয়ের কার্ডও সামনে এসেছিল। সংবাদ প্রতিদিন ডিজিটাল-ই প্রথম পাঠকদের সামনে তুলে ধরেছিল সে কার্ডের ছবি। এবার প্রায় সকলের চোখের আড়ালে বিয়েটাও সেরে ফেললেন অভিনেত্রী রিয়া সেন। আর বিয়ের আসরের নানা মুহূর্ত সবার আগে পাঠকদের সামনে হাজির করল সংবাদ প্রতিদিন-ই।
রিয়া না রাইমা-কে আগে বিয়ের পিঁড়িতে বসবেন, এরকম একটা চাপা কৌতূহল ছিল টলিঅন্দরে। কান পাতলেই শোনা যেত নানারকম ফিসফাস, গুঞ্জন। বারবার সাংবাদিকরা সে প্রশ্ন করেওছেন। তবে দীর্ঘদিন এ নিয়ে টু শব্দটিও করেননি দুই অভিনেত্রী বোন। অবশেষে বিয়ের পিঁড়িতে আগে বসলেন রিয়াই। ১৬ আগস্ট পুণেতে বিয়ে সেরে ফেললেন তিনি।
[ জানেন, কেমন দেখতে হল রিয়া সেনের বিয়ের কার্ড? ]
শোনা যাচ্ছিল, রিয়ার বিয়ের দিন ধার্য হয়েছিল চলতি মাসেই। আর তাই সেন বাড়িতে সাজো সাজো রব। সাংসদ পদের তুমুল ব্যস্ততা সরিয়ে রেখে মুনমুন সেন পুরোদমে মেয়ের বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন। সংবাদ প্রতিদিন ডিজিটাল-ই প্রথম পাঠকের সামনে রিয়ার বিয়ের কার্ডের ছবি তুলে ধরেছিল। যেখানে দেখা মেলে মহানায়িকা সুচিত্রা সেনের। হ্যাঁ, ইহলোকে তিনি নেই বটে। কিন্তু আদরের নাতনি যখন ছাদনাতলায় বসতে চলেছে, তখন না থাকেনই বা কী করে! আর তাই সেই ভুবনমোহিনী হাসিতে সকলকে আশীর্বাদ করে যাওয়ার নিমন্ত্রণটি করেছিলেন তিনিই।
[ জানেন, বলিউডের কোন অভিনেতা বিয়ে করতে চেয়েছিলেন রিয়াকে? ]
এরপরই এল বিয়ের খবর। একে তো রাজবাড়ির বিয়ে। তাই আভিজাত্য থাকল ষোলআনা। জাঁকজকমেও বিন্দুমাত্র কমতি নেই। একেবারে বাঙালি ঘরের মেয়ের মতোই গায়ে হলুদ হল রিয়ার।

তারপর বাবা ভরত দেববর্মা করলেন কন্যা সম্প্রদান। ছবিই জানিয়ে দিচ্ছে বিয়ের আসরের মেজাজখানা কেমন ছিল।

যজ্ঞাগ্নি, মন্ত্রোচ্চারণে একেবারে বাঙালি মতেই হল বিয়ে। আর জীবনের নতুন যাত্রাপথ শুরু করার আগে মনের মানুষ শিবম তিওয়ারির সঙ্গে হাসিমুখেই ধরা দিলেন রিয়া।

সর্বশেষ খবর
-
দিল্লিতে ফের বিক্ষোভে ‘ককরোচ’, ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে অনড়, শাহের পুলিশের সঙ্গে ‘সংঘাতে’ অভিজিৎ
-
হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির