Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬

বিয়েটা সেরেই ফেললেন রিয়া সেন, দেখুন EXCLUSIVE ছবি

কার্ডের ছবির পর বিয়ের আসরের প্রথম ছবিও দেখাল সংবাদ প্রতিদিন ডিজিটাল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০১৭, ০৪:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০১৭, ০৪:০০

options
link
বিয়েটা সেরেই ফেললেন রিয়া সেন, দেখুন EXCLUSIVE ছবি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরটা আর গোপন ছিল না। বিয়ের কার্ডও সামনে এসেছিল। সংবাদ প্রতিদিন ডিজিটাল-ই প্রথম পাঠকদের সামনে তুলে ধরেছিল সে কার্ডের ছবি। এবার প্রায় সকলের চোখের আড়ালে বিয়েটাও সেরে ফেললেন অভিনেত্রী রিয়া সেন। আর বিয়ের আসরের নানা মুহূর্ত সবার আগে পাঠকদের সামনে হাজির করল সংবাদ প্রতিদিন-ই।

রিয়া না রাইমা-কে আগে বিয়ের পিঁড়িতে বসবেন, এরকম একটা চাপা কৌতূহল ছিল টলিঅন্দরে। কান পাতলেই শোনা যেত নানারকম ফিসফাস, গুঞ্জন। বারবার সাংবাদিকরা সে প্রশ্ন করেওছেন। তবে দীর্ঘদিন এ নিয়ে টু শব্দটিও করেননি দুই অভিনেত্রী বোন। অবশেষে বিয়ের পিঁড়িতে আগে বসলেন রিয়াই। ১৬ আগস্ট পুণেতে বিয়ে সেরে ফেললেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানেন, কেমন দেখতে হল রিয়া সেনের বিয়ের কার্ড? ]

শোনা যাচ্ছিল, রিয়ার বিয়ের দিন ধার্য হয়েছিল চলতি মাসেই। আর তাই সেন বাড়িতে সাজো সাজো রব। সাংসদ পদের তুমুল ব্যস্ততা সরিয়ে রেখে মুনমুন সেন পুরোদমে মেয়ের বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন। সংবাদ প্রতিদিন ডিজিটাল-ই প্রথম পাঠকের সামনে রিয়ার বিয়ের কার্ডের ছবি তুলে ধরেছিল। যেখানে দেখা মেলে মহানায়িকা সুচিত্রা সেনের। হ্যাঁ, ইহলোকে তিনি নেই বটে। কিন্তু আদরের নাতনি যখন ছাদনাতলায় বসতে চলেছে, তখন না থাকেনই বা কী করে! আর তাই সেই ভুবনমোহিনী হাসিতে সকলকে আশীর্বাদ করে যাওয়ার নিমন্ত্রণটি করেছিলেন তিনিই।

জানেন, বলিউডের কোন অভিনেতা বিয়ে করতে চেয়েছিলেন রিয়াকে?  ]

এরপরই এল বিয়ের খবর। একে তো রাজবাড়ির বিয়ে। তাই আভিজাত্য থাকল ষোলআনা। জাঁকজকমেও বিন্দুমাত্র কমতি নেই। একেবারে বাঙালি ঘরের মেয়ের মতোই গায়ে হলুদ হল রিয়ার।

riya-4

তারপর বাবা ভরত দেববর্মা করলেন কন্যা সম্প্রদান। ছবিই জানিয়ে দিচ্ছে বিয়ের আসরের মেজাজখানা কেমন ছিল।

riya3_web

যজ্ঞাগ্নি, মন্ত্রোচ্চারণে একেবারে বাঙালি মতেই হল বিয়ে। আর জীবনের নতুন যাত্রাপথ শুরু করার আগে মনের মানুষ শিবম তিওয়ারির সঙ্গে হাসিমুখেই ধরা দিলেন রিয়া।

riya-2_web

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.