সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় লাগাতার অভিনেত্রীদের সম্পর্কে কটূ মন্তব্য করে চলেন তিনি৷ এবার তার জেরেই স্বঘোষিত সিনে সমালোচক কামাল আর খান ওরফে কেআরকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল৷
নিজেকে সিনে সমালোচক হিসেবে পরিচয় দেন ইনি৷ সেই সুবাদে অভিনেত্রী ও বিনোদুনিয়ার বিভিন্ন ব্যক্তির সম্পর্কে কটূ মন্তব্য করে চলাই যেন তাঁর কাজ হয়ে উঠেছিল৷ মূলত তাঁর টার্গেটে থাকেন বলিপাড়ার অভিনেত্রীরাই৷ তাঁদের প্রতি কুরুচিকর, যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতেও পিছপা হন না ইনি৷ আর এর জেরেই অবশেষে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল৷ ভার্সোভা পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন মুম্বইয়ের আইজীবী রিজওয়ান সিদ্দিকি৷ অন্তত ১৮ জন অভিনেত্রীর প্রতি ইন্টারনেটে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে৷
এর আগেও একই অভিযোগে অভিযুক্ত ছিলেন কেআরকে৷ পরিচালক বিক্রম ভাট তাঁর বিরুদ্ধে মানহানির মামলা এনেছিলেন৷ যদিও বাকস্বাধীনতার দোহাই দিয়ে সেবার এর বিরোধিতা করেছিলেন কেআরকে৷ তবে এবার ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৩০৯ ধারা মোতাবেক সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের নিগ্রহের অভিযোগেই তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর৷
সর্বশেষ খবর
-
‘কাজে ফাঁকি দিলে সোজা সুন্দরবন’,পুরুলিয়ায় আমলাদের কড়া বার্তা দিলীপের!
-
ব্রিটিশের গুলির সামনেও অকুতোভয়, মাতঙ্গিনী হাজরার বাড়িকে হেরিটেজ স্বীকৃতির আবেদন
-
শিক্ষামন্ত্রী, রেশনমন্ত্রীরা জেলে! দুর্নীতিগ্রস্থ সিস্টেমকে খোঁচা দিয়ে প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র টিজার
-
বন্দে মাতরম থেকে শ্যামাপ্রসাদের ট্যাবলো, স্বাধীনতা দিবসে রেড রোডে বেনজির বর্ণাঢ্য অনুষ্ঠান
-
বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং, ১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ! জেন জি-র পাশে মোদি