সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৪৮ সাল৷ দীর্ঘ ২০০ বছরের পরাধীনতার শিকল ছিঁড়ে সদ্য স্বাধীন হয়েছে ভারত৷ ব্রিটিশদের ভারত থেকে বিতারিত করার পর বছর ঘুরতে না ঘুরতেই ওলিম্পিকের মঞ্চে নেমেছিল ভারতীয় হকি দল৷ সেই সময় দুরন্ত ফর্মে থাকা ভারত চতুর্থবার সোনা জেতে৷ স্বাধীনতার আনন্দ দ্বিগুণ করে তুলেছিলেন লেসলি ক্লডিয়াস, বলবীর সিং সিনিয়ররা৷ হকির সেই সুবর্ণ যুগই এবার রুপোলি পর্দায় ফুটে উঠতে চলেছে৷
শুক্রবার বিকেল ৫টায় টুইটারে ভক্তদের দারুণ সারপ্রাইজ দিলেন সুপারস্টার অক্ষয় কুমার৷ বি-টাউনের খিলাড়ি নম্বর ওয়ান জানালেন, স্বাধীন ভারতের প্রথম ওলিম্পিক সোনা জয় নিয়ে তৈরি হচ্ছে ছবি৷ সেই ছবিরই ফার্স্ট লুক প্রকাশ করলেন তিনি৷ কিন্তু আক্কিকে ঠিক কোন ভূমিকায় দেখা যাবে, সেসব আপাতত স্পষ্ট করেননি৷ তবে সবকিছু ঠিকঠাক থাকলে ছবিতে এক হকি খেলোয়াড়ের চরিত্রে দেখা যতে পারে অক্ষয়কে৷

প্রতি বছরই স্বাধীনতা দিবসে ফ্যানদের দেশভক্তি স্পেশাল ছবি উপহার দেন অক্ষয় কুমার৷ ‘হলিডে’, ‘বেবি’, ‘রুস্তম’ বক্স অফিসে সুপারহিট হয়েছিল৷ ২০১৮-র ১৫ আগস্টে জীবন্ত হবে ১৯৪৮ লন্ডন ওলিম্পিকের ইতিহাস৷ ছবির নাম ‘গোল্ড’৷ এর আগে ‘পাতিয়ালা হাউস’ ছবিতে অক্ষয়কে ক্রিকেটারের চরিত্রে দেখা গিয়েছিল৷ এবার তিনি হকি তারকা৷ ইদানীং খেলার দুনিয়াকে রুপোলি পর্দায় তুলে ধরার ট্রেন্ড চালু রয়েছে৷ মিলখা সিং থেকে মেরি কম, মহেন্দ্র সিং ধোনি থেকে কুস্তির আখড়া, ভারতের ক্রীড়াজগৎকে ভিত্তি করে একের পর এক ছবি তৈরি হয়েছে৷ সেই ট্রেন্ডে এবার গা ভাসালেন খিলাড়ি কুমারও৷
সর্বশেষ খবর
-
ধর্ষণের পর গলায় লেগিংস পেঁচিয়ে খুন! দিনহাটার পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, ক্ষোভ গ্রামবাসীদের
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু
-
আধুনিকীকরণের স্বার্থেই যাদবপুর-বাঘাযতীনে হকার উচ্ছেদ! তৃণমূলের ১৫ বছরের কাটমানির হিসেব চাইলেন শর্বরী