Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬

‘গাল্লি বয়’-এর ফার্স্ট লুকে এ কেমন বিষণ্ণতা আলিয়া-রণবীরের মুখে?

নায়ক-নায়িকারা আসন্ন ছবি নিয়ে উত্তেজিত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০১৮, ১৯:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০১৮, ১৯:১৮

options
link
‘গাল্লি বয়’-এর ফার্স্ট লুকে এ কেমন বিষণ্ণতা আলিয়া-রণবীরের মুখে? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মুম্বই শহরের নিম্নমধ্যবিত্ত বস্তি থেকে উঠে আসা দুটি সাধারণ ছেলে-মেয়ের গল্প নিয়েই জোয়া আখতারের পরবর্তী ছবি ‘গাল্লি বয়’। শত অভাবের সংসারেও কীভাবে লড়াই চালিয়ে যায় দুটো ছেলে মেয়ে, সেটাই এই ছবিতে ফুটিয়ে তুলবেন পরিচালক। আর সেই চরিত্রে অভিনয় করার জন্যই ধরাবাঁধা গন্ডি পেরিয়ে বেরিয়ে এসেছেন আলিয়া এবং রণবীর। বদলে গেছে তাঁদের লুক। আর করুণ মুখে তাঁদের সেই গ্ল্যামারহীন লুক দেখে যে কেউ বলবেন যে প্রকৃতই তাঁরা মুম্বই শহরের বস্তি এলাকার বাসিন্দা।

এতদিন রণবীর ব্যস্ত ছিলেন তাঁর সদ্য মুক্তি প্রাপ্ত ছবি ‘পদ্মাবত’ নিয়ে। আর আলিয়া ব্যস্ত ছিলেন পরবর্তী ছবি ‘রাজি’-র শুটিংয়ে। কিন্তু সেই সব দূরে সরিয়ে রেখে দুজনেই এখন নেমে পড়েছেন তাঁদের পরবর্তী প্রজেক্ট ‘গাল্লি বয়’-এর কাজে। জোয়া আখতার পরিচালিত ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত পরবর্তী ছবি ‘গাল্লি বয়’তে নাম ভূমিকায় থাকছেন রণবীর সিং এবং আলিয়া ভাট। এক্সেল এন্টারটেইনমেন্টের তরফ থেকে আজ ছবির ফার্স্ট লুক এবং মুক্তির দিন ঘোষণা করা হল তাঁদের টুইটার হ্যান্ডেলে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

ছবিটি নিয়ে বেশ উত্তেজিত আলিয়া এবং রণবীর। রণবীর আবার এই সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, “এটা আমার খুব কাছের একটা প্রজেক্ট। এতদিন ধরে আমি এত সিনেমা করেছি, কিন্তু কোনও চরিত্র নিয়ে এতটা উত্তেজিত হইনি। ‘ব্যান্ড বাজা বারাত’ করার পর এই প্রথম আমি কোনও চরিত্র নিয়ে ভীষণ আনন্দিত।” শুধু কথা বলেই তিনি থেমে থাকেননি। এতদিন ধরে পরিশ্রম করে আলাউদ্দিন খিলজির চরিত্রের জন্য যে চেহারা তিনি তৈরি করেছিলেন, সেখান থেকে আবার এই চরিত্রটির জন্য নিজেকে কতটা বদলাতে হচ্ছে তাঁকে সেই ছবিও তিনি নিজের সোশ্যাল সাইটে আপলোড করেছেন।

[ফের সেন্সরের ফাঁসে বাংলা ছবি, এবার আপত্তি ‘মুসলমান’ শব্দে]

#padmaavat —> #gullyboy

A post shared by Ranveer Singh (@ranveersingh) on


এর পাশাপাশি আলিয়া আবার তাঁর পরবর্তী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়েও খুব উত্তেজিত। কারণ এই প্রথমবার তিনি রণবীর কাপুর এবং অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে চলেছেন এই সিনেমায়।

[চিত্রনাট্য চুরির অভিযোগ, এফআইআর ‘প্যাডম্যান’ অক্ষয়ের বিরুদ্ধে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.