সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের মাটিতে উড়ে এসে জুড়ে বসল নতুন সুপারহিরো৷ কৃষ, রা-ওয়ানদের টক্কর দিতে মাঠে নেমে পড়ল ‘এ ফ্লাইং জাট’৷ প্রকাশিত হল তার প্রথম ঝলক৷ প্রথম ঝলকে আপাদমস্তক নীল পোশাকে পাগড়ি পড়ে অবতীর্ণ হয়েছেন টাইগার শ্রফ৷ সঙ্গে অস্কারজয়ী হলিউডি ছবি ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ খ্যাত ভিলেন ন্যাথান জোনস৷
সাত ফুটের ভিলেনকে এক ঘুসিতে উড়িয়ে দেওয়ার পাশাপাশি নায়িকা জ্যাকলিনের সঙ্গে রোমান্সও করতে দেখা যাবে বলিউডের নতুন সুপারহিরোকে৷ অ্যাকশন-থ্রিল-রোমান্স এবং হ্যাপি এন্ডিং, সুপারহিরো ছবির সব রসদই মজুদ থাকছে প্রযোজক একতা কাপুরের ‘ এ ফ্লাইং জাট’-এ৷ প্রথম ঝলকে অন্তত সেই আভাসই পাওয়া গেল৷ বাকিটা সময়ের হাতে৷
সর্বশেষ খবর
-
‘ইনফান্তিনোকে সরালে…’, ফিফা সভাপতির পাশে ট্রাম্প, ফুটবল দুনিয়াকে ‘হুমকি’ মার্কিন প্রেসিডেন্টের?
-
স্বাধীনতা দিবসের প্রাক্কালে খুদের টিফিনবক্স সেজে উঠুক তেরঙ্গায়, রইল ৪ সহজ রেসিপি
-
জম্বি ড্রাগে ছেয়েছে পাঞ্জাব! ভিডিও পোস্ট করলেন ভাজ্জি, সাংসদকে তুমুল ট্রোল নেটিজেনদের
-
মাথার উপর দিয়ে চলে গেল ট্রাক! আমেরিকায় ভারতীয় ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু
-
ডিজিটাল ভারতের সাফল্যের মূল্য যেন সাধারণ মানুষকে চোকাতে না হয়!