সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পকেটে ৪০৬ টাকা হবে তো! যথেষ্ট৷ এতেই লাঞ্চ সারতে পারবেন লিওনার্দো ডি’ক্যাপ্রিওর সঙ্গে৷ হ্যাঁ, ঠিকই পড়ছেন৷ টাইটানিকের সেই রোম্যান্টিক হিরো লিওনার্দো, যিনি অস্কারের মঞ্চে ‘দ্য রেভেন্যান্ট’ হয়ে ছিনিয়ে নিয়েছিলেন জীবনের প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড৷
যাঁর এক ঝলক পেতে কোটি কোটি মানুষ হত্যে দিয়ে পড়ে থাকেন৷ আপনি তাঁর সঙ্গে রীতিমতো বসে মধ্যাহ্নভোজ সারতে পারেন মাত্র ৫ পাউন্ডের বিনিময়ে৷ বর্তমান সময়ের ভারতীয় মুদ্রায় যার মূল্য ৪০৬ টাকা৷ শুধু আপনাকে ‘সোশ্যাল বাইট’ নামে এক অনলাইন বিপণি থেকে স্যান্ডউইচ কিনতে হবে৷ বাকিটা ভাগ্যের হাতে৷
‘সোশ্যাল বাইট’-এর প্রত্যেক বিক্রি হওয়া স্যান্ডউইচের অর্থের একটি অংশ যাবে এক স্বেচ্ছাসেবি সংস্থার হাতে৷ যারা দুঃস্থ, না খেতে পাওয়া শিশুদের মুখে খাবার তুলে দেয়৷ যারা স্যান্ডউইচ কিনবেন তাঁদের মধ্যে থেকে কয়েকজন ভাগ্যবানই অবশ্য পাবেন ‘উলফ অফ ওয়ালস্ট্রিট’-এর সঙ্গে ‘এডিনবার্গ’-এর অত্যাধুনিক রেস্তোরাঁয় খাবার খাওয়ার সুযোগ৷ ভাগ্য কখন সঙ্গ দেয় কেই বা বলতে পারে? আপনি একবার চেষ্টা করে দেখতেই পারেন!

সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসেও বাদ গেল না ‘ডিমথেরাপি’, হাওড়ায় তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই উল্লাস!
-
ঋতব্রত-শিবিরের স্বাধীনতা উদযাপনে হঠাৎ হাজির কুণাল! তারপর…
-
পৃথিবীর মতো মহাকাশেও বর্জ্য পদার্থ, অদৃশ্য যানজট রুখতে নীরব প্রহরী চিলবোল্টনের বিশাল রাডার
-
বরাবরই চর্চিত নমোর শিরসজ্জা, এবার লালকেল্লায় মোদির পাগড়িতে কোন বার্তা?
-
‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ রিভিউ: রক্ত গরম করা সংলাপ, দক্ষিণী ধাঁচের অ্যাকশনে জমল জিতের ছবি