সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন তাঁর কেরিয়ারের বৃহস্পতি তুঙ্গে। প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ‘জগ্গা জাসুসে’র শুটিং শেষ। চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। এদিকে বিশেষ বন্ধু সলমন খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’র শুট শুরু হয়ে গিয়েছে। হাতে রয়েছে আরও দুই খানের ছবি। একদিকে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ‘ঠাগস অফ হিন্দোস্তান’, অন্যদিকে শাহরুখ খানের বিপরীতে পরিচালক আনন্দ এল রাইয়ের নাম না ঠিক হওয়া ছবি। সবমিলিয়ে তিন খানের কল্যাণে ভবিষ্যতের পথ বেশ সুগম অভিনেত্রীর।
[‘ব্রহ্মচারী’ ময়ূরের অশ্রুতেই গর্ভবতী হয় ময়ূরী, বিচারপতির মন্তব্যে বিতর্ক]
কিন্তু অতীত তেমন একটা সুখকর ছিল না ক্যাটের। বলিউডের শুরুটা অমিতাভ বচ্চনের মতো অভিনেতার সঙ্গে হলেও তা পেয়েছিল ফ্লপের তকমা। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ক্যাটরিনার প্রথম ছবি ‘বুম’। তবে সে ছবির সৌজন্যেই আজও ইন্টারনেট সেনসেশন ক্যাটরিনা। কারণ তাঁর ও বলিউডের ব্যাড বয় গুলশন গ্রোভারের করা এই অন্তরঙ্গ দৃশ্যটি।
[বিতর্কিত সেলফি, টুইটারে ট্রোলড হয়ে পোস্ট ডিলিট করলেন প্রিয়াঙ্কা]
কেমন করে এই দৃশ্যটি শুট করেছিলেন মডেল থেকে সদ্য অভিনয় জগতে পা রাখা ক্যাটরিনা? এতদিন বাদে সে কথা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করলেন গুলশন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, একজন নবাগতা অভিনেত্রীর সঙ্গে এমন দৃশ্য শুট করা মোটেও সহজ ছিল না। বিশেষ করে সে দৃশ্যে যখন অমিতাভ বচ্চনের মতো অভিনেতাও থাকেন। তাঁর সামনেই এ দৃশ্য শুট করা হয়েছিল। কারণ চিত্রনাট্য অনুযায়ী শাহেনশার সামনেই অন্তরঙ্গ হতে হয়েছিল গুলশন ও ক্যাটরিনাকে। দৃশ্যের আগে বেশ নার্ভাস ছিলেন দু’জনে। তাই আগে বেশ কয়েকবার মহড়া দিতে হয়েছিল তাঁদের। যাতে ফাইনাল টেকের সময় দু’জনের জড়তা কেটে যায়। তবে সে সময়ও এই দৃশ্যটি শুট করতে বেশ অস্বস্তি বোধ করেছিলেন গুলশন। কারণ একজন নবাগতার সঙ্গে এমন দৃশ্য করা বেশ কঠিন ছিল তাঁর কাছে।
অবশ্য দৃশ্যটি বেশ ভালভাবেই শুট হয়েছিল। আর আজও তা ইন্টারনেটে বেশ জনপ্রিয়। ইউটিউবে ইতিমধ্যেই দেখে ফেলেছেন ষাট লক্ষেরও বেশি মানুষ। আর সংখ্যাটা ক্রমাগত বেড়েই চলেছে।
[ভয়াবহ টর্নেডোর ধ্বংসলীলায় আতঙ্কিত শহরবাসী, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি