সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড শেক্সপিয়ারের ‘হ্যামলেট’-কে পেয়েছিল ‘হায়দার’ রূপে৷ এবার কলকাতার প্রেক্ষাপটে হ্যামলেটকে দেখা যাবে ‘হেমন্ত’ রূপে৷ বাঙালি দর্শকের জন্য এভাবেই হ্যামলেটকে হাজির করাচ্ছেন পরিচালক অঞ্জন দত্ত৷ নাটকের মূল গল্পকে বাঙালিয়ানার মোড়কে সাজিয়ে তুলেছেন তিনি৷ সম্প্রতি মুক্তি ছিল ছবির ট্রেলার৷
উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক হ্যামলেট অবলম্বনে তৈরি এই ছবিতে হ্যামলেটের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে৷ এর আগেও শেক্সপিয়রের কাহিনী অবলম্বনে ছবি তৈরি হয়েছে এ দেশে৷ বলিউড থেকে টলিউড সর্বত্রই পরিচালকরা শেক্সপিয়রের নাটকের নানা চরিত্র অবলম্বনে সিনেমা বানিয়েছেন৷ পরিচালক বিশাল ভারদ্বাজ ‘ম্যাকবেথ’, ‘ওথেলো’ এবং ‘হ্যামলেট’ থেকে অনুপ্রাণিত হয়ে যথাক্রমে ‘মকবুল’, ‘ওমকারা’ এবং ‘হায়দার’ ছবিগুলি বানিয়েছিলেন৷ পরিচালক অপর্ণা সেনও শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘রোমিও জুলিয়েট’ অবলম্বনে তৈরি করেছিলেন ‘আরশি নগর’৷
এবার পরিচালক অঞ্জন দত্ত সেই একই পথে হাঁটলেন৷ হ্যামলেট থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করলেন ‘হেমন্ত’৷
কলকাতার প্রেক্ষাপটে তৈরি এরই ছবিটিতে পরমব্রতর পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে পায়েল সরকার, যিশু সেনগুপ্ত, গার্গী চট্টোপাধ্যায় প্রমুখদের৷ হ্যামলেটের রহস্যকে কলকাতার স্পিরিটে মিশিয়ে দিয়ে পরিচালক দর্শকদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলেন ‘টু বি অর নট টু বি’! ১ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারটি বাঙালি দর্শকের প্রত্যাশা যে বাড়িয়ে দিল তা সহজেই অনুমান করা যায়৷
সর্বশেষ খবর
-
ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার দেহ, হাতের শিরা কাটা অবস্থায় পড়ে লিভ ইন সঙ্গী! চাঞ্চল্য নিউটাউনে
-
ভরা মঞ্চে জ্যাসমিনের স্তন স্পর্শ, টানাহেঁচড়া! ‘ধুরন্ধর’ গায়িকাকে হেনস্তার ভিডিওয় বিতর্কের ঝড়
-
‘উসকানি ছাড়া গুলিচালনা, অপ্রয়োজনীয়’, ২১ জুলাইয়ের ফাইল খুলে কমিশনের রিপোর্ট পড়লেন শুভেন্দু
-
কাপের মোহে অন্ধ ট্রাম্প! বাস্তুহীনদের নির্বিচারে উচ্ছেদ, বিশ্বকাপের জৌলুসে চাপা পড়ে আর্তনাদ
-
ট্রাক-গাড়ির সংঘর্ষে দাউদাউ আগুন! মহারাষ্ট্রে দুর্ঘটনায় ঝলসে মৃত্যু একই পরিবারের ৪