সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ধুমধাম করে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন কপিল শর্মা৷ আর তারপর থেকেই কমেডিয়ানের ‘বেটার হাফ’কে নিয়ে কপিল-ভক্তদের কৌতূহল তুঙ্গে৷ সোশ্যাল মিডিয়াতেও জিন্নি চারতাহকে নিয়ে চলছে জোর চর্চা৷ এই জিন্নি আসলে কে? কীভাবেই বা কপিলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেন তিনি? কবে থেকে চলছে তাঁদের প্রেমকাহিনি? এমনই বেশ কিছু প্রশ্নের উত্তরও খুঁজে পাওয়া গিয়েছে৷
কপিল ও জিন্নির পরিচয় সেই কলেজ জীবনে৷ তখন থেকেই একে অপরকে পছন্দ করতেন তাঁরা৷
এর আগে দু’জনকে একসঙ্গে ‘হাস বলিয়ে’ নামের একটি রিয়ালিটি শোয়ে দেখা গিয়েছিল৷ মঞ্চে তাঁদের কেমিস্ট্রি নজর কেড়েছিল দর্শকদের৷ যদিও তখন জানা ছিল না, ভিতর ভিতর প্রেম পর্ব শুরু হয়ে গিয়েছিল তাঁদের৷
সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে এনেছেন কপিল৷ তবে কানাঘুষো শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বাগদান পর্বও নাকি সেরে ফেলেছেন কপিল-জিন্নি৷ যদিও এ খবরের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে৷
নিজের কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে মুম্বইয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন কপিল৷ আর গার্লফ্রেন্ড থাকেন জলন্ধরে৷ তিনিই বাবার ব্যবসার দেখাশোনা করেন৷ ফলে এই লাভবার্ডদের দেখা-সাক্ষাৎ একটু কমই হয়৷
সোশ্যাল মিডিয়ায় যে ভালই অ্যাকটিভ জিন্নি, তা এসব ছবি থেকেই স্পষ্ট৷
কিছুদিন আগেই পরিচালক করণ জোহরের শোয়ে এসে কপিল জানিয়েছিলেন, তাঁর মা চান ছেলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের পিঁড়িতে বসুক৷ তবে কি বাধ্য ছেলের মতো মায়ের কথা মেনে নিতে চলেছেন কপিল? সে উত্তর অবশ্য এখনও অজানা৷ তবে জিন্নির সঙ্গেই যে তিনি সাত পাকে বাঁধা পড়তে চান, তা তাঁর টুইটারের পোস্ট থেকেই বুঝে গিয়েছেন ফ্যানরা৷
[সন্তানদের জন্য শেষমেশ এই দুটি জিনিসের মায়া ছাড়ছেন শাহরুখ]
[‘কপিলের ব্যবহার খারাপ’, তাই শো ছাড়ছেন ‘গুত্থি’?]
সর্বশেষ খবর
-
বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তির শিকার যাত্রীরা
-
বিরিয়ানিতে বিষ! নদিয়ায় অসুস্থ ৩০ জনেরও বেশি, অনেকে ভর্তি হাসপাতালে
-
কেক কেটে, গান গেয়ে গোখরোর জন্মদিন পালন! নাগপঞ্চমীতে ভাইরাল বিষধরের বিস্ময়কর ভিডিও
-
নিট এখন নিশ্ছিদ্র, সুপ্রিম কোর্টে জানাল মোদি সরকার, প্রশ্নফাঁস রুখতে কী কী পদক্ষেপ?
-
আখ খেয়ে নিচ্ছে ইথানলে! কম উৎপাদনে চিনির দামে রেকর্ড বৃদ্ধি