সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে চার হাত এক হল। ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়লেন রাজ-শুভশ্রী। শহর থেকে একটু দূরেই নিজেদের সম্পর্ককে দিলেন পরিণতি। হল শুভদৃষ্টি। শুভশ্রীর মাথায় সিঁদুর পরিয়ে দিলেন রাজ। আনুষ্ঠানিকভাবে পরিচালকের ঘরনি হলেন নায়িকা।
[বিয়ের পরই সোনম-আনন্দকে শুভেচ্ছা কন্ডোম প্রস্তুতকারক সংস্থার]
অনেক তর্ক-বিতর্কের পর মার্চ মাসে আচমকাই নিজেদের সম্পর্ককে পরিণতি দেওয়ার কথা ঘোষণা করেন রাজ-শুভশ্রী। আরবানায় একে অন্যের হাতে পরিয়ে দেন ভালবাসার আংটি। অতিথি অভ্যাগতরাও জানতেন না কী ঘোষণা হতে চলেছে। পার্টিতে গিয়েই আসল কথাটি সকলে জানতে পারেন। সকলের সামনে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেন রাজ-শুভশ্রী। বাকি জীবনটা একসঙ্গে কাটাবার অঙ্গীকার খাতায়-কলমে করে ফেলেন।
#NewProfilePic pic.twitter.com/KJTjtXNeO4
— subhashree ganguly (@subhashreesotwe) March 8, 2018
[আলতা পায়ের আলতো ছোঁয়া রাজবাড়িতে, রাঙা বউ হয়ে উঠছেন শুভশ্রী]
তারপর ছিল কেবল অনুষ্ঠানের অপেক্ষা। যার অবসান শুক্রবার হল কলকাতা থেকে একটু দূরে বাওয়ালি রাজবাড়িতে। সেখানেই চার হাত এক হল। কয়েকদিন আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। পৌঁছান পরিবার-পরিজনরাও। শুক্রবার থেকে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ, মেহেন্দি সবই হয়েছে ধুমধাম করে।
সূর্য ডুবতেই সবুজ পাঞ্জাবি পরে হাজির হন রাজ। ওদিকে লাল বেনারসিতে তৈরি ছিলেন শুভশ্রী।
[বিকিনিতে লাস্যময়ী হয়ে সাড়া ফেলেছেন ‘ফাগুন বউ’ ঐন্দ্রিলা, দেখুন ছবি]
লগ্ন একটু দেরিতেই ছিল। তাই বিয়ের আচার, অনুষ্ঠান একটু রাত করেই শুরু হয়। শুভদৃষ্টির সময় থেকেই শুরু হয়ে যায় হুল্লোড়। কেউ শূন্যে তুলে দেন শুভশ্রীকে, কেউ আবার রাজকে।
[প্রেম করছেন রণবীর-আলিয়া? সোনমের রিসেপশনের পর জোরাল গুঞ্জন]
তারপর শান্ত হয়ে বসেন দু’জনেই। বিয়ের দৃশ্যের আগেও সাক্ষী হয়েছেন দু’জনে। ক্যামেরার সামনে শুভশ্রী ও ক্যামেরার নেপথ্যে রাজ। তবে বাস্তবের এই বিশেষ মুহূর্তে দু’জনের মুখেই ছিল খুশির ঝলক। শেষে এল সেই মুহূর্ত। শুভশ্রীর মাথায় সিঁদুর পরিয়ে দিলেন তাঁর রাজ।
এভাবেই নতুন জীবন শুরু করলেন রাজ-শুভশ্রী। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন স্টুডিও পাড়ার অনেকেই। ১৮ তারিখ ঘটা করে রিসেপশন হবে শুভশ্রীর হোমটাউন বর্ধমানে।
[আসছে ‘হইচই’-এর নয়া ওয়েব সিরিজ ‘জাপানি টয়’, দেখুন ট্রেলার]
সর্বশেষ খবর
-
রেজিনগরে ফ্রন্টের ফাটল আরও চওড়া! উপনির্বাচনে সিপিএম-আরএসপির পৃথক মনোনয়ন
-
তোলাবাজির অভিযোগ! কীর্তিকে রক্ষাকবচ দিয়েও সিআইডির ডাকে সাড়া দেওয়ার নির্দেশ হাই কোর্টের
-
‘স্পাইসজেট চোর’, উড়ান বিভ্রাটে বিক্ষোভ যাত্রীদের! উত্তপ্ত দিল্লি বিমানবন্দর
-
দ্রুত ওজন কমায় বদলাতে পারে মুখের গড়ন! সোহেল খানের চেহারায় কেন এমন পরিবর্তন?
-
পিছিয়ে যাচ্ছে ‘কিং’ মুক্তির দিন! চর্চার মাঝে ছবি নিয়ে বড় আপডেট শাহরুখের