সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপতি বিসর্জনে সাংবাদিক পিটিয়েছেন ঋষি ও রণধীর কাপুর৷ খবরটা চাউর হতেই ধিক্কারের সুনামি আছড়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ কাপুর পরিবারের সমালোচনায় কার্পণ্য করেননি কেউ৷ কিন্তু, যাঁর গায়ে হাত তোলা নিয়ে বি-টাউনে শোরগোল, সেই সাংবাদিকই দিলেন কাপুর পরিবারের হয়ে সাফাই৷ সাফ জানিয়ে দিলেন, কাপুর পরিবারের কেউ তাঁর গায়ে হাত তোলেননি৷
বেসরকারি টেলিভিশন চ্যানেলের ওই সাংবাদিকের কথায়, সেদিন প্রচণ্ড বৃষ্টি ও ভিড়ের মধ্যে রণবীরের বাইট নিতে এগিয়ে গিয়েছিলেন তিনি৷ কিন্তু, রণবীর গাড়ির উল্টোদিকে বসেছিলেন৷ বাইট নেওয়ার হিড়িকে তাঁরই পা আটকে গিয়েছিল মাইকের তারের মধ্যে৷ ঋষি-রণধীর কেউই তাঁকে ধাক্কা দেননি কিংবা গায়ে হাত তোলেননি৷ এমনকী তাঁকে না জানিয়েই এই ভিডিও অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক৷ শুধু তাঁর সঙ্গে কেন, কোনও সাংবাদিকের সঙ্গেই কাপুর পরিবার খারাপ ব্যবহার করেনি বলেই জানিয়েছেন তিনি৷
এমনিতে সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় ঋষি কাপুর৷ এই ঘটনার পরই তিনি টুইট করেছিলেন, “মানুষ সব কিছুই লিখতে পারে, সব কিছুতেই বিশ্বাস করতে পারে সোশ্যাল মিডিয়ায়৷ কিন্তু আসল সত্য শুনতে চায় না৷” তবে, এক্ষেত্রে সত্যিটা সময় থাকতেই সামনে এসে স্বস্তি দিয়েছে গোটা কাপুর পরিবারকে৷
সর্বশেষ খবর
-
সুইডেনের স্কুলে ‘নিষিদ্ধ’ হচ্ছে স্মার্টফোন, আমাদেরও বোধোদয় হবে?
-
পরনে গেঞ্জি-বারমুডা, জাহাঙ্গিরকে ফলতা ঘোরাল পুলিশ, লজ্জার লেশমাত্র নেই! মাথা উঁচু করেই হাঁটলেন ‘পুষ্পা’
-
সহজেই ঝগড়ায় জড়িয়ে পড়েন? অদৃশ্য লাল পেনেই থামবে কথা কাটাকাটি, জানাচ্ছেন মনোবিদ
-
‘তিলে তিলে মরবি’, প্রয়াত কনটেন্ট ক্রিয়েটার সায়নীর ‘প্রেমিক’কে তোপ সন্তানহারা মায়ের
-
মাঝমাঠে শক্তি বাড়ানোই লক্ষ্য, পাঞ্জাব এফসির জেলকোভিচকে দলে নিল মোহনবাগান