সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম যখন ছেলেটিকে দেখেছিলেন একদম পছন্দ হয়নি তাঁর। ভাগ্যিস মাধুরী দীক্ষিতের সেক্রেটারির কথা শুনে ছেলেটার নাচের একটা ভিডিও দেখতে রাজি হয়েছিলেন। না হলে বলিউড তার ‘রাজাবাবু’কে পেতই না। ডান্সিং সুপারস্টার গোবিন্দার জন্মদিনে এই মন্তব্য সিবিএফসি চেয়ারম্যান তথা বলিউড প্রযোজক পহেলাজ নিহালনির।

পহেলাজের কথায়, আশির দশকে তিনি যখন ‘ইলজাম’ ছবি তৈরি করছিলেন, নায়ক হিসেবে নিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা ও মিঠুন চক্রবর্তী জুটিকে। সব ঠিকঠাক ছিল। আচমকা বেঁকে বসেন মিঠুন। শত্রুঘ্ন নাকি রোজ বেলা দু’টোর পর শুটিংয়ে আসতেন। এতেই ক্ষুব্ধ হয়ে মিঠুন শুধু তাঁকে নিয়ে ছবি তৈরির কথা বলেন। কিন্তু তা করতে রাজি ছিলেন না প্রযোজক। সেই সময়ই মাধুরীর সেক্রেটারি রাকেশ নাথ (রিকু) গোবিন্দাকে নিয়ে এসেছিলেন। ঝাঁকড়া চুলের রোগাসোগা চেহারার গোবিন্দাকে প্রথম দর্শনেই নাকচ করে দিয়েছিলেন নিহালনি। কিন্তু প্রস্তুত হয়েই এসেছিলেন গোবিন্দা। হার না মেনে নিজের একটি নাচের ভিডিও দেখতে অনুরোধ করেন তাঁকে। সেই ভিডিও দেখেই নিজের ‘স্ট্রিট ডান্সার’কে পেয়ে যান পহেলাজ। গোবিন্দার নাচের কারণেই ‘ইলজাম’-এর চিত্রনাট্য পরিবর্তন করে গানটি ঢোকানো হয়েছিল সিনেমায়। আর সেই সিনেমাই হয়ে ওঠে গোবিন্দার জীবনের প্রথম হিট।
বুধবার ৫৩ বছরে পা দিলেন বলিউডের ডান্সিং সুপারস্টার। এখন আর তেমন সিনেমা করেন না বটে তবে আজও বলিউডের ‘হিরো নাম্বার ওয়ান’ তিনিই। তাই জন্মদিনে তাঁর কাছে আরও একটা ব্লকবাস্টারের আবেদন জানিয়েছেন পহেলাজ।

সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১