সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা কি ইদানীং লিভ-টুগেদার করছেন? নাহলে সব সময়েই দেবের কেন দেখা যাচ্ছে রুক্মিণী মিত্রকে?
প্রেমিকাকে যদি প্রেমিকের সঙ্গে দেখা যায়, তাহলে অবাক হওয়ার খুব একটা কিছু নেই! বরং না দেখা গেলেই কথা উঠত! তার উপর আবার এখন এক ছবিতে কাজ করছেন রুক্মিণী দেবের সঙ্গে। ফলে, একসঙ্গেই তো দেখা যাবে! সর্বক্ষণই প্রায়!
ফলে, চ্যাম্প ছবির সেটে দেবের জন্মদিন পালন যে রুক্মিণীকে ছাড়া হবে না- তা তো বলাই বাহুল্য! সেই জন্মদিন পালনের ভিডিও এখন ভাইরাল হয়েছে নেটে। দেব-ভক্তদের ফেসবুকের দেওয়ালে, মোবাইলের মেমোরিতে ঘুরছে তা!
ক্লিক করে দেখুন ভিডিওটা! দেখবেন- দুটো কেক কেটে পালন করা হচ্ছে জন্মদিন। একটা কেক চ্যাম্প ছবির সম্মানার্থে, অন্যটা দেবের জন্মদিনের কেক! এক ফুঁয়ে মোমবাতি নিভিয়ে ফেলার পর সেই কেক নিয়ে কী কাণ্ড ঘটালেন নায়ক, নিজেই দেখে নিন না!
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
‘ইনফান্তিনোকে সরালে…’, ফিফা সভাপতির পাশে ট্রাম্প, ফুটবল দুনিয়াকে ‘হুমকি’ মার্কিন প্রেসিডেন্টের?
-
স্বাধীনতা দিবসের প্রাক্কালে খুদের টিফিনবক্স সেজে উঠুক তেরঙ্গায়, রইল ৪ সহজ রেসিপি
-
জম্বি ড্রাগে ছেয়েছে পাঞ্জাব! ভিডিও পোস্ট করলেন ভাজ্জি, সাংসদকে তুমুল ট্রোল নেটিজেনদের
-
মাথার উপর দিয়ে চলে গেল ট্রাক! আমেরিকায় ভারতীয় ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু
-
ডিজিটাল ভারতের সাফল্যের মূল্য যেন সাধারণ মানুষকে চোকাতে না হয়!