সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য প্রাণ বাঁচল বলিউড হার্টথ্রব হৃতিক রোশনের৷
ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরে খবর সবেমাত্র টিভিতে ব্রেকিং দেখিয়েছে৷ কিছুক্ষণের মধ্যেই এক টুইটে গোটা বলিউড আঁতকে উঠল৷ হৃতিক লিখেছেন, “বরাতজোরে বেঁচে গিয়েছি৷ এই ঘটনার ঘণ্টা কয়েক আগেই ছিলাম আতাতুর্ক বিমানবন্দরে৷ সঙ্গে ছিল আমার দুই ছেলেও৷” রিহান ও রিদানকে নিয়ে স্পেন ও আফ্রিকা ঘুরতে গিয়েছিলেন বি-টাউনের সুপারস্টার৷ ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দর হয়ে বিমানে মুম্বই ফেরার কথা ছিল৷ কিন্তু সময়মতো পৌঁছতে না পারায় বিমান ধরতে পারেননি৷ পরের বিমানের টিকিট কাটেন৷ তবে সেই বিমান ছাড়ত বুধবার সকালে৷ অতএব মঙ্গলবার রাতটা বিমানবন্দরেই কাটাতে হত৷ হাতে সময় কম থাকায় ফের টিকিট বাতিল করেন তিনি৷ অন্য একটি বিমানের ইকনমিক ক্লাসে টিকিট কাটেন বাধ্য হয়ে৷ আর তাতেই রক্ষে৷
মঙ্গলবার বিকেলেই ছেলেদের নিয়ে তুরস্ক ছাড়েন তিনি৷ যখন আতাতুর্ক বিমানবন্দরের খবর সংবাদমাধ্যমের দৌলতে ছড়িয়ে পড়েছে তখন সবেমাত্র বাড়ি ফিরেছেন৷ আর তারপরেই হৃতিকের টুইট৷ যদি ইকনমিক ক্লাসে না ফিরতেন তাহলে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯.৫০ (যখন ওই জঙ্গিরা হামলা চালাল বিমানবন্দরে)-এ বিমানবন্দরেই থাকতেন হৃতিক৷ তাঁর এই টুইট প্রকাশ্যে আসতেই তাঁর অনুগামীদের মধ্যে তৈরি হয় নতুন করে আতঙ্ক৷ বলিউডের অনেকেই ফোন করে খোঁজ নিতে থাকেন৷ মাদ্রিদে আইফা অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই ‘সুপার হিরো’৷ অনুষ্ঠান শেষে আফ্রিকা ও স্পেনে ঘুরতে গিয়েছিলেন৷ সেখান থেকে ইস্তানবুল হয়ে দেশে ফিরলেন৷
সর্বশেষ খবর
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল
-
সরস্বতী নদীর ধারে বেআইনি নির্মাণ, প্রতিবাদ করায় ডোমজুড়ে যুবককে বেধড়ক মার
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত
-
তৃণমূল বিধায়কের কার্যালয়ে কন্ডোম, গুদাম থেকে মিলল প্রচুর ত্রাণ! চাঞ্চল্য খণ্ডঘোষে