Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Hrithik Roshan Saba Azad

ফের ‘সিঙ্গল’ হৃতিক, সাবা আজাদের সঙ্গে প্রেমে ভাঙন! কঙ্গনার ‘অভিশাপ’ই কি কাল?

সাবা কিংবা হৃতিকের কেউই যদিও এহেন গুঞ্জনের আবহে কোনওরকম প্রতিক্রিয়া দেননি, কিন্তু টিনসেল টাউনের গসিপ টেবিলে বর্তমানে চর্চার অন্ত নেই। চার বছরেই প্রেমে মোহভঙ্গ সুপারস্টার নায়কের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৯:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৯:২৪

options
link
ফের ‘সিঙ্গল’ হৃতিক, সাবা আজাদের সঙ্গে প্রেমে ভাঙন! কঙ্গনার ‘অভিশাপ’ই কি কাল? zoom
ফের 'সিঙ্গল' হৃতিক রোশন, সাবা আজাদের সঙ্গে প্রেমে ভাঙন!
Advertisement

সেলেবপাড়ার সমীকরণ কখন, কীভাবে বদলে যায়, বলা দায়! ফের বিচ্ছেদ গুঞ্জনে তোলপাড় মায়ানগরীর সেলেবপাড়া। ফিসফাস, হৃতিক রোশনের সঙ্গে সাবা আজাদের প্রেমে নাকি চিড় ধরেছে! সুজান খানের সঙ্গে বিচ্ছেদের প্রায় একদশক বাদে ২০২২ সালে হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে সম্পর্কে জড়ান বলিউডের গ্রিক গড। সেসময়ে সুদর্শন তারকার প্রেমের খবরে মন ভেঙেছিল আসমুদ্রহিমাচলের মহিলা অনুরাগীদের। কিন্তু এবার গুঞ্জন, হৃতিক নাকি নিজেকে ‘সিঙ্গল’ বলে দাবি করেছেন! তাহলে কি চার বছরেই প্রেমে মোহভঙ্গ সুপারস্টার নায়কের?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের ‘গ্রিক গড’কে নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন উর্বশী রাওতেলা। তিনি দাবি করেন যে, হৃতিক রোশন এবং আদিত্য রায় কাপুর— দুই তারকাকেই এক জনপ্রিয় ডেটিং অ্যাপে সক্রিয় থাকতে দেখেছেন।

গুঞ্জনের সূত্রপাত সোশাল পাড়ায় ব্যাপকহারে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশট ঘিরে। ‘রায়া’ নামক ওই ডেটিং অ্যাপ, যা কিনা বর্তমানে সোশাল নেটওয়ার্কিং হিসেবে ব্যবহৃত হয়, সেখানে হৃতিক রোশনের নাম-ছবি দেওয়া এক প্রোফাইল রয়েছে। বায়োতে জ্বলজ্বল করছে, ‘অভিনেতা/প্রযোজক/উদ্যোক্তা’র মতো পেশাগত পরিচয়। আর এহেন প্ল্যাটফর্মে হৃতিকের প্রোফাইল দেখে সাবা আজাদের সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে, বললেও অত্যুক্তি হয় না। কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের ‘গ্রিক গড’কে নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন উর্বশী রাওতেলা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে, হৃতিক রোশন এবং আদিত্য রায় কাপুর— দুই তারকাকেই এক জনপ্রিয় ডেটিং অ্যাপে সক্রিয় থাকতে দেখেছেন। আর সেখান থেকেই ভক্তমহলের কৌতূহল, তাহলে কি ফের ‘সিঙ্গল’ হৃতিক রোশন?

Advertisement
Hrithik Roshan And Rumoured Girlfriend Saba Azad Met Via Twitter
সাবা আজাদের সঙ্গে হৃতিক রোশনের প্রেমে ভাঙন!

সাবা কিংবা হৃতিকের কেউই যদিও এহেন গুঞ্জনের আবহে কোনওরকম প্রতিক্রিয়া দেননি, কিন্তু টিনসেল টাউনের গসিপ টেবিলে বর্তমানে চর্চার অন্ত নেই। সাবা-হৃতিকের প্রেমের শুরুয়াতটা কিন্তু বেশ মজার! টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেল থেকেই দু’জনের আলাপ। তারপর তিন মাস পাপারাজ্জিদের লেন্স ফাঁকি দিয়ে গোপনে দেখাও করেন দু’জনে। শোনা যায়, এক ডেটিং অ্যাপেও নাকি দু’জনে রীতিমতো বার্তালাপে মজেছিলেন। একসঙ্গে গোয়াও ঘুরতে যান। এরপর ২০২২ সালে রাতবিরেতে এক রেস্তরাঁ থেকে সাবা আজাদকে আগলে বেরতে দেখা যায় হৃতিক রোশনকে। সেখানেই তাঁদের সম্পর্কে সিলমোহর পড়ে। পরবর্তীতে প্রেম নিয়ে আর লুকোছাপা করেননি। রোশন পরিবারের সব অনুষ্ঠানেই দেখা যায় সাবাকে। এমনকী হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান এবং দুই সন্তানের সঙ্গেও তাঁর দারুণ সম্পর্ক। এহেন প্রেমে কি এবার সত্যিই ভাঙন ধরল? সময়ের গর্ভেই লুকিয়ে উত্তর। উল্লেখ্য, দিন কয়েক আগেই কঙ্গনা রানাউতের সঙ্গে হৃতিকের অতীত সম্পর্ক ও দ্বন্দ্ব খবরের শিরোনামে ঠাঁই পেয়েছিল। সেই প্রেক্ষিতেই অনুরাগীদের অনুমান, কঙ্গনার ‘অভিশাপ’ই কি কাল?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.