সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে জন্মাষ্টমী৷ কৃষ্ণের জন্মোৎসবের শুভক্ষণেই নিজের পরবর্তী সিনেমার কথা ঘোষণা করলেন পরিচালক ইমতিয়াজ আলি। সোশ্যাল মিডিয়ায় পরিচালক জানিয়েছেন রাধা-কৃষ্ণের অমর প্রেমকথা নিয়ে সিনেমা বানাতে চলেছেন তিনি।
[সঞ্জয় দত্তের জীবনে নয়া মোড়, ড্রাগ বিরোধী প্রচারে নামছেন অভিনেতা]
এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ‘রিলায়েন্স এন্টারটেইনমেন্ট’ ও ইমতিয়াজ আলির ‘উইন্ডো সিট ফিল্মস’। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের তরফে এই ছবির কথা টুইট করে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ইনস্টাগ্রামের মাধ্যমে এই ছবির কথা জানান পরিচালক ইমতিয়াজ আলিও৷ একটি বাঁশি ও ময়ূরের পালকের ছবি পোস্ট করেছেন পরিচালক৷
তিনি লিখেছেন, ‘‘আমি রাধা-কৃষ্ণের অমর প্রেমকথাতে মুগ্ধ। আমাদের দেশে আর এমন দ্বিতীয় কোনও লোকগাথা নেই, যা এমন মহাকাব্যের আকার নিয়েছে। আর কোনও লোকগাথা আমাকে এভাবে মুগ্ধ করেনি। রাধা-কৃষ্ণের এই প্রেমকথাকে আমি বিশ্বের দরবারে পৌঁছে দেব, এটাই আমার স্বপ্ন।’’
[দেনা প্রায় ১০ লক্ষ ডলার, দেউলিয়া হওয়ার জোগাড় প্রিয়াঙ্কার হবু শ্বশুরের]
[সাসপেন্সে মোড়া ‘অন্ধা ধুন’ ছবির ট্রেলার, নয়া ভূমিকায় আয়ুষ্মান]
এর আগে ‘যব উই মেট’, ‘রকস্টার’, ‘লাভ আজকাল’, ‘তামাশা’, ‘হাইওয়ে’, ‘যব হ্যারি মেট সেজল’-এর মতো একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক ইমতিয়াজ আলি। তাঁর বানানো এই ছবিগুলির মধ্যে বেশিরভাগই মন ছুঁয়েছে দর্শকদের৷ এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘লায়লা-মজনু’ ছবিটি। পরিচালকের নিজস্ব ব্যানারেই তৈরি হয়েছে এই সিনেমা৷ আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। ‘লায়লা-মজনু’ সবার মন কাড়বে বলেই আশা পরিচালকের৷
[পর্দায় বক্সিং চ্যাম্প ডিংকো সিংয়ের কাহিনি, রিংয়ে এবার শাহিদ]
তবে এই সিনেমায় রাধা-কৃষ্ণ রূপে কাকে দেখা যাবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷ ইমতিয়াজ আলি আগামী সিনেমার কথা ঘোষণার পর রীতিমতো উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা৷ এমন বিখ্যাত পরিচালকের কাছে রাধা-কৃ্ষ্ণর প্রেমগাথা নিয়ে আরও একটি অসাধারণ ছবি উপহার পাওয়ার অপেক্ষায় রয়েছেন সকলেই।
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক