Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬

আত্মহত্যা করতে চেয়েছিলেন ইন্দের কুমার! ভাইরাল ভিডিও

সত্যিটা কি তাই? দেখুন ভাইরাল হওয়া ভিডিওটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০১৮, ২১:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০১৮, ২১:৪১

options
link
আত্মহত্যা করতে চেয়েছিলেন ইন্দের কুমার! ভাইরাল ভিডিও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজটাল ডেস্ক: ২০১৭ সালের জুলাই মাসে আচমকাই এসেছিল খবরটা। জানা গিয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতা ইন্দের কুমারের। ২৮ শে জুলাই গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। প্রায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। শোকজ্ঞাপন করেছিলেন বলিউডের তারকারা। একবছরও পূর্ণ হয়নি সে ঘটনার। এর মধ্যেই প্রকাশ্যে এল চমকে দেওয়া ভিডিও। যাতে মদ্যপ অবস্থায় আত্মহত্যা করার কথা বলছেন অভিনেতা।

Advertisement

[ঝড়ের দাপটে পড়ল গাছ, দুর্ঘটনার কবলে হেমা মালিনীর কনভয়]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভিডিওটি। ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ভিডিওতে নিজের ব্যর্থ জীবনের কথা বলছেন অভিনেতা। জানিয়েছেন, মুম্বইয়ে অভিনেতা হতে এসেছিলেন তিনি। সিক্সপ্যাক অ্যাবও বানিয়েছিলেন। কিন্তু কিছুই হল না। আর এর জন্য নিজেই দায়ী। তাঁর বিলাসবহুল জীবনযাপন ও যথেচ্ছাচার দায়ী। এখন সবকিছু শেষ হয়ে গিয়েছে। আর কিছু নেই। রাস্তায় দাঁড়ানোর মতো পরিস্থিতি হয়েছে। ক্ষমা চাওয়ার মতো অবস্থাতেও নেই তিনি। তাই নিজের জীবনকে শেষ করে দিতে চলেছেন। যাঁদের আঘাত দিয়েছেন ও দিচ্ছেন, তাঁদের কাছে ক্ষমাও চান তিনি।

জয়পুরের মারওয়াড়ি পরিবারে জন্ম ইন্দের কুমারের। পড়াশোনা মুম্বইতে। সেইে সূত্রেই বলিউডের প্রতি আকর্ষণ। মাসুম ছবিতে বলিউডে প্রবেশ। তারপর একাধিক ছবিতে দেখা গিয়েছে। কিন্তু বলিউডে কোনওদিনই নিজের পায়ের তলার জমি শক্ত করতে পারেননি ইন্দের। সলমনের একাধিক ছবিতে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে। কিন্তু নজর সেভাবেও কাড়তে পারেননি। ব্যক্তিগত জীবনেও অনেক বিতর্ক রয়েছে। তিনবার বিয়ে করেছেন অভিনেতা। শেষে পল্লবী শরাফের সঙ্গে ছিলেন। অভিনেতার এই ভিডিও দেখে অনেকেই চমকে গিয়েছেন। কিন্তু অনেকের দাবি, ভিডিওটি জাল। এতে ইন্দেরের নামের ভুল বানানও রয়েছে। মনে করা হচ্ছে, কোনও ছবির জন্য হয়তো অডিশন দিয়েছিলেন অভিনেতা। সেটিই তাঁর মৃত্যুর পর ভাইরাল হয়েছে। কিন্তু ভিডিওটি বাস্তব হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না অনেকে।

 [কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান শ্রীদেবীকে, তাঁর ছবি নিয়ে হবে আলোচনাও]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.