Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬

‘ইন্ডাস্ট্রিই তো মিনি স্কার্ট পরায়, বেশি ক্লিভেজ দেখাতে বলে’

সেক্সি বললে অবশ্য তিনি কিছু মনে করেন না...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০১৭, ১০:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০১৭, ১০:৪৫

options
link
‘ইন্ডাস্ট্রিই তো মিনি স্কার্ট পরায়, বেশি ক্লিভেজ দেখাতে বলে’ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে যখন পা রেখেছিলেন তখন তাঁর বয়স মোটে ১৯। তখন থেকেই শুনে এসছেন তিনি ‘সেক্সি’। কিন্তু তিনি কি শুধু সেক্সি ট্যাগেই আটকে রাখেন নিজেকে? একদমই না। সম্প্রতি রিয়া সেন জানালেন, শুধু সেক্সি নয়। তিনি তার থেকেও বেশি কিছু।

বিমানবন্দরে প্রকাশ্যে শরীরে হাত, ভক্তের উপর মেজাজ হারালেন বিদ্যা

ক’দিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন রিয়া। এক রেস্তরাঁয় ‘এগস’ চাইতে গিয়ে নাকি ভুল করে ‘সেক্স’ বলে ফেলেছিলেন অভিনেত্রী। তা নিয়েই সরগরম ছিল নেটদুনিয়া। অবশ্য তাঁকে নিয়ে আলোচনা যে কম হয় তা নয়। সেই কিশোরী বয়স থেকে তিনি দেখে আসছেন সেক্সি বলে তাঁকে Riya-Sen-Hot-Wallpapers

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়ে বিস্তর মুখরোচক গল্প। কিন্তু ইন্ডাস্ট্রির এই সেক্সি নিয়ে ধারনা তিনি আজও বুঝে উঠতে পারেননি বলে জানান অভিনেত্রী। তাঁর দাবি, ইন্ডাস্ট্রিই তো বলে মিনি স্কার্ট পরতে, বেশি ক্লিভেজ দেখাতে। সেটা সেক্সি নয়, প্রশ্ন রিয়ার। শুধু কেউ ব্যক্তিত্বময়ী হলেই তাঁকে সেক্সি বলা হয় কেন, তা তিনি আজও বোঝেন না। সেক্সি বললে অবশ্য তিনি কিছু মনে করেন, তা নয়। তবে তিনি শুধু সেক্সি নন, তাঁর থেকেও বেশি কিছু, সাফ জানালেন রিয়া।

মুক্তি পেয়েই বাজিমাত করল ‘বাহুবলী’ সিক্যুয়েলের টিজার

একদা জাঁকিয়েই কেরিয়ার শুরু করেছিলেন। তারপর থেকে ক্রমশ বলিউডে জায়গা খুইয়েছেন রিয়া। কিন্তু তা নিয়ে আক্ষেপ নেই রিয়ার। তিনি জানান, শুধু সেক্সি ট্যাগের অভিনেত্রী হতে চান না। বরং বাংলা ছবির পরিচালকরাই তাঁকে এমন চরিত্র দিয়েছে, যেখানে তিনি তাঁর অভিনয় দক্ষতার প্রমাণ রাখতে পেরেছেন। শুরু যখন করেছিলেন তখন ১৯-এর কিশোরী। এখন মধ্য তিরিশে পৌঁছে তাঁর উপলব্ধি, ইন্ডাস্ট্রিতে তিনি সময়ের আগেই পা রেখেছিলেন। না চিনতেন ইন্ডাস্ট্রি, না তাঁর মানুষজনকে। এখন তিনি পরিণত। আর তাই ঠিক যে ধরনের কাজ করতে চান সে ধরনের কাজ করবেন বলেই সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানালেন রিয়া।

জানেন, আজও কেন অ্যাওয়ার্ড শো এড়িয়ে চলেন আমির?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.