বায়োপিকের ভিড়ে নাম লিখিয়েছেন বলিউডের অনেক তারকাই৷ এবারে পালা ইরফান খানের৷ শোনা যাচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ভূমিকায় দেখা যাবে বলিউডের এই মেথড অ্যাক্টরকে৷
সম্প্রতি কালামকে নিয়ে ছবি করার অনুমতি পেযেছেন মারাঠি পরিচালক প্রমোদ গোরে৷ এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি৷ শোনা গিয়েছে, কালামের চরিত্রের জন্য ইরফানই প্রথম পছন্দ প্রমোদের৷ তাই তাঁকেই সবার আগে কালামের চরিত্র অফার করতে চলেছেন তিনি৷
ইতিমধ্যেই রামেশ্বরমে কালামের বাড়ি গিয়েছেন প্রমোদ৷ কথা বলেছেন তাঁর ভাইয়ের সঙ্গে৷ জেনেছেন নানা জানা-অজানা কাহিনি৷ সব ঠিক থাকলে চলতি বছরের জুন-জুলাই নাগাদই শুরু হয়ে যাবে শুটিং৷ পরের বছরই প্রাক্তন রাষ্ট্রপতিকে ট্রিবিউট জানিয়ে ছবিটি রিলিজ করতে চান নির্মাতারা৷
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?