সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নজর করিনার দিকে!
আসলে, বলিউডের হাওয়ায় এখন কেবল একটাই খবর- মা হওয়ার অথবা মা হতে চলার!
এই যেমন খবর মিলেছে জেনেলিয়া ডিসুজা দেশমুখ জন্ম দিয়েছেন একটি পুত্রসন্তানের। আবার খবর আসছে, বিপাশা বসুও না কি মা হওয়ার পথেই!
তার মধ্যেই এবার হুলুস্থুলু পটৌডি বেগমকে নিয়ে। শোনা যাচ্ছে, তিনি না কি সাড়ে তিন মাসের গর্ভবতী!
তা, করিনার এই গর্ভসংবাদকে সত্যি সাব্যস্ত করার জন্য কী কী খবর মিলছে প্রমাণ হিসেবে?
খবর বলছে, তা সে সত্যি হোক বা গুজব, করিনা-সইফের এবারের ছুটি না কি নিছক মজার জন্যই নয়। করিনা আসলে লন্ডন গিয়েছেন প্রি-প্রেগন্যান্সি বিশ্রাম নেওয়ার জন্য। সেই জন্যই এবারে ছুটি কাটাবার জন্য কোনও নিভৃত স্থান বেছে নেননি জুটি। বেছে নিয়েছেন এমন জায়গাই, যেখানে সুচিকিৎসক পাওয়া যাবে।
তা, খবরটা গুজব হোক বা না হোক- মোটের উপর আনন্দেরই!
তাই নয় কি?
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?