সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী মুশকিল বলুন তো! একদিকে প্রেম, অন্যদিকে বন্ধুত্ব৷কাকে রাখবেন, কাকে ছাড়বেন! এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে রণবীর কাপুরকে৷ খালি আওড়ে যাচ্ছেন একটাই কথা, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’৷ কিন্তু, শুনছেন কে? শাহরুখ নয়তো? এই হেঁয়ালি নিয়েই প্রকাশিত হল করণ জোহরের নতুন ছবির ট্রেলার৷
প্রেম, বন্ধুত্ব, সম্পর্কের টানাপোড়েন থেকে বহু তারকার সমাহার – করণ জোহর স্পেশাল ছবিতে যা যা থাকা প্রয়োজন, সব রসদই মজুত রয়েছে ছবির ট্রেলারে৷ শুধু দেখতে পাওয়া যাচ্ছে না ‘কেজো’র ‘ব্লু আইড বয়’ শাহরুখ খানকে৷ কিন্তু, রোম্যান্স কিং না থাকলে কেমন করে পর্দায় রোম্যান্টিক মহাকাব্য লেখা সম্ভব?
বুদ্ধিমান পরিচালক এখানেই তুরুপের তাসটা ছেড়ে রেখেছেন৷ শোনা যাচ্ছে, ছবিতে রণবীর যাকে নিজের মনের কথা খুলে বলছেন, তিনিই বলিউডের বাদশা৷ তিনিই নাকি রণবীরের ‘মুশকিল দিল’কে বোঝাবেন প্রেমতত্ত্ব৷
সর্বশেষ খবর
-
‘জেন আলফা’দের হাত ধরে আসবে সাফল্য, ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনে স্বপ্ন মোদির
-
‘বিকশিত ভারত’ গড়ার নীল নকশা! লালকেল্লায় ‘শক্তির সপ্তধারা’ কর্মসূচির উল্লেখ মোদির
-
স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ