Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

আচমকা তেলুগু শিখছেন যিশু সেনগুপ্ত, কিন্তু কেন?

কারণ জানলে চমকে যাবেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০১৮, ১৮:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০১৮, ১৮:৫০

options
link
আচমকা তেলুগু শিখছেন যিশু সেনগুপ্ত, কিন্তু কেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গল ব্লাডার স্টোনের অস্ত্রোপচার হয়েছে সদ্য। পুরোপুরি সুস্থ হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। অসুস্থতার কারণে ক’টা দিন কাজ বন্ধ রেখেছেন। সৃজিতের ‘শাহজাহান রিজেন্সি’-তেও কাজ করতে পারেননি। কিন্তু কদর তাঁর এতটুকু কমেনি। আর এবারে তা দাক্ষিণাত্যে আত্মপ্রকাশ করতে চলেছেন যিশু সেনগুপ্ত। সদ্য কঙ্গনার সঙ্গে ‘মণিকর্ণিকা’র শুটিং শেষ করেছেন। এর মধ্যেই আবার বিদ্যা বালানের সঙ্গে কাজ করতে চলেছেন টলিউডের অভিনেতা।

[ব্রাজিল ভক্ত পুনম, অন্তর্বাস খুলেই জয়ের উল্লাসে মাতলেন মডেল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিংবদন্তি দক্ষিণী অভিনেতা তথা রাজনীতিবিদ এনটিআর-এর বায়োপিক তৈরি করছেন পরিচালক কৃষ জাগড়লামুডি। তাতেই প্রখ্যাত পরিচালক এলভি প্রসাদের চরিত্রে দেখা যাবে যিশুকে। প্রসঙ্গত, কঙ্গনা রানাউতের ‘মণিকর্ণিকা দ্য ক্যুইন অফ ঝাঁসি’র পরিচালক কৃষ। সে ছবিতে রানি লক্ষ্মীবাঈয়ের স্বামী গঙ্গাধর রাওয়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু। অভিনেতার কাজ বেশ পছন্দ হয়েছে পরিচালকের। তাই এনটিআর-এর বায়োপিকে এলভি প্রসাদের চরিত্র অফার করেছেন তিনি। অভিনয়, পরিচালনা, প্রযোজনা- প্রত্যেক ভূমিকায় সফল ছিলেন এলভি প্রসাদ। ছবিতে এনটিআর-এর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে বিদ্যা বালানকে। চন্দ্রবাবু নায়ডুর চরিত্রে থাকছেন ‘বাহুবলী’ খ্যাত রানা দগ্গুবাতি।

[আন্ধেরিতে অবৈধ নির্মাণ, প্রিয়াঙ্কা চোপড়াকে নোটিস পাঠাল বিএমসি]

দক্ষিণী সিনেমায় অভিনয় বহুদিনের ইচ্ছে যিশুর। তাই কৃষ যখন অফারটি দেন উচ্ছ্বসিত হয়েছিলেন অভিনেতা। কিন্তু মাঝে গল ব্লাডার স্টোনের অস্ত্রোপচার হওয়ায় বিপত্তি বেঁধেছিল। কিন্তু যিশুই পরিচালকের প্রথম পছন্দ ছিলেন। এমন অভিনেতাকে ছাড়তে চাননি কৃষ। তাই যিশুর জন্য শুটিংয়ের শিডিউল পরিবর্তন করতে হয়েছে। এর জন্য পরিচালক ও তাঁর ইউনিটকে ধন্যবাদও দিয়েছেন যিশু। ডাক্তার এই সময় বেশি কাজ করতে বারণ করেছেন। তবে নিজের চরিত্রের প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেতা। ইতিমধ্যেই তেলুগু ভাষা শিখতে শুরু করেছেন তিনি। অভিনয়ে কোনও খামতি রাখতে চান না তিনি। সুস্থ হয়েই কাজে যোগ দেবেন।

[জয়া-স্বস্তিকা নয়, সৃজিতের ‘শাহজাহান রিজেন্সি’-তে নায়িকা ঋতুপর্ণা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.