Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ফুল ‘ফোর্স’-এ অ্যাকশন নিয়ে ফের হাজির জন

এবারে সঙ্গী ‘দাবাং’ গার্ল সোনাক্ষী৷ দেখুন দু’জনের রকিং কেমিস্ট্রির প্রথম ঝলক৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৬, ১৮:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৬, ১৮:৩৩

options
link
ফুল ‘ফোর্স’-এ অ্যাকশন নিয়ে ফের হাজির জন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাকশন, অ্যাকশন আর অ্যাকশন৷ ফুল ফোর্সে অ্যাকশন নিয়ে পাঁচ বছর পর ফিরে এসেছেন জন আব্রাহাম৷ এসিপি যশবর্ধন এবারে মুম্বই পুলিশ নয় কাজ করবেন ‘র’-এর হয়ে৷ সঙ্গী ‘দাবাং’ সোনাক্ষী সিনহা৷

পরিচালক নিশিকান্ত কামাতের ‘ফোর্স’-এ অ্যাকশনের প্রেক্ষাপট ভালবাসাই ছিল৷ তবে নতুন ছবির নতুন পরিচালক অভিনয় দেও পুরোপুরি অ্যাকশনের উপরেই ভরসা রেখেছেন৷ ‘আকিরা’র পর ফের অ্যাকশন মোডে নজর কেড়েছেন সোনাক্ষী সিনহা৷

Advertisement

বিদ্যুৎ জামওয়ালের স্থান এবারে নিয়েছেন তাহির রাজ ভাসিন৷ তাই ‘ফোর্স ২’-এর ভিলেন স্টান্টের বদলে চোরাগোপ্তা হামলাতেই বেশি বিশ্বাসী৷ অবশ্য আস্ত চার চাকার গাড়ি তুলে নেওয়া মাসক্যুলার জনের কাছে সবই ফেল৷

বিশ্বাস না হলে দেখে নিন নিচের ভিডিওয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.