সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসের এজলাসে মামলা ওঠার আগেই আসল আদালতে মামলার মুখে ‘জলি এলএলবি ২’৷ অক্ষয় কুমার-সহ ছবি নির্মাতাদের আইনি নোটিশ পাঠালো জনপ্রিয় জুতো কোম্পানি বাটা৷ অভিযোগ, ছবিতে বাটা ব্র্যান্ডকে খাটো করে দেখানো হয়েছে৷
দিন পাঁচেক আগে মুক্তি পায় অক্ষয়ের নতুন ছবির ট্রেলার৷ আদালতের সেই টক-ঝল-মিষ্টি কাহিনি দর্শকদের ভালই পছন্দ হয়েছিল৷ বাটা আপত্তি তুলেছে ট্রেলারের সেই দৃশ্যে যেখানে অন্নু কাপুর অক্ষয়কে বলেন, বাটার জুতো ও টেরিকটের শার্ট পরে কীভাবে সে তাঁর সঙ্গে লড়তে আসে৷ এতেই ঐতিহ্যবাহী ব্র্যান্ডটিকে খাটো করা হয়েছে বলে অভিযোগ সংস্থার৷ যার জেরে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে৷
ছবির নির্মাতাদের পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে অক্ষয় কুমার, অন্নু কাপুর ও ইউটিউবকেও৷ সংস্থার দাবি, ব্যক্তিগতভাবে ক্ষমা তো চাইতেই হবে একই সঙ্গে বড় খবরের কাগজগুলিতে ক্ষমা প্রার্থনা লিখিত আকারে প্রকাশ করতে হবে৷ ট্রেলার এবং ছবি থেকে অবশ্যই আপত্তিকর দৃশ্যটি বাদ দিতে হবে৷
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের