সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলিজের বাকি এখনও মাসখানেক৷ তার আগেই রেকর্ড করল ‘থালাইভা’ রজনীকান্ত অভিনীত ‘কাবালি’৷ ট্রেড অ্যানালিস্টদের মতে রিলিজের আগেই ডিস্ট্রিবিউটিং রাইট এবং স্যাটেলাইট রাইটের দৌলতে ২০০ কোটি টাকা কামিয়েছে তামিল ছবিটি৷
রেকর্ড অঙ্কে কর্নাটকের পরিবেশনা স্বত্ব কিনেছেন এক ডিস্ট্রিবিউটর৷ লিঙ্গা ছবির প্রযোজনা সংস্থা রকলাইন ভেঙ্কটেশ এই স্বত্ব কিনেছে৷ ছবিটির পরিবেশনা স্বত্ব কিনতে আগ্রহী অনেকেই৷ হিন্দিতে এই ছবিটির ডাবিং রাইট কিনতে ইতিমধ্যেই চেন্নাইয়ে দরবার শুরু করেছেন বলিউডের দুই নামজাদা পরিবেশক সংস্থা৷ এমনকী চিনা ভাষায় ছবিটির স্বত্ব কিনতে আগ্রহ প্রকাশ করেছে হংকংয়ের একটি সংস্থাও৷ ইউরোপে এখনও পর্যন্ত বিক্রি হওয়া ছবির মধ্যে রেকর্ড অঙ্কে বিক্রি হয়েছে ফ্রান্সের ডাবিং রাইট৷ আগামী ১ জুলাই তামিল, তেলেগু, মালায়লম এবং হিন্দিতে রিলিজ হবে ছবিটি৷

মালয়েশিয়ায় বাজার সিনেমার ধরতে এই প্রথম তামিল সিনেমা হিসেবে মালয় ভাষাতেও ছবিটি ডাব করা হয়েছে৷ আগামী ১১ জুন চেন্নাইয়ে ছবিটির মিউজিক লঞ্চ হবে৷ রিলিজের আগেই যদি এই অবস্থা হয় দেখা যাক রিলিজের পর ঝড় নাকি সুনামি, কি উপহার দেয় কাবালি৷ আপনি তৈরি তো? পর্দা উঠল বলে!
সর্বশেষ খবর
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা
-
গেট খুললেই জুতোর বাড়ি! প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা