সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার বার প্রথা ভেঙেছেন৷ নায়িকা নয়, অভিনেত্রী হতে চেয়েছেন হামেশা৷ তাই ছবিও করেছেন বেছে বেছে৷ তবে অভিনেত্রী ছাড়াও কল্কি কোয়েচলিনের অন্যান্য পরিচয় রয়েছে৷ ন্যাট্যকর্মী, সমাজসেবী থেকে কবি – বার বার ছকে বাঁধা জীবন ভেঙে বেরিয়ে এসেছেন কল্কি৷ এবারে বেরিয়ে পড়েছেন অজানাকে জানার নেশায়৷

দেশের উত্তর-পূর্ব প্রান্তে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন বলি বিউটি৷ সঙ্গে কল্কির বাবা জোয়েল৷ পেশায় ফটোগ্রাফার ও বাইকার জোয়েলই কল্কির এই সফরের অনুপ্রেরণা৷ বাবা-মেয়ে মিলে ভারতের উত্তর-পূর্ব প্রান্তের প্রায় ৪ হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছেন৷

বেসরকারি ট্রাভেল চ্যানেল ফক্স লাইফের জন্য এই সফরের বেরিয়েছেন কল্কি ও তাঁর বাবা৷ আর ফ্রেমবন্দি করেছেন জীবনের এই অনন্য অভিজ্ঞতাগুলোকে৷

সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে