সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়ে গিয়ে পা ভাঙলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। ঘটনাটি ঘটেছে তাঁর নিজের অফিসেই। আপাতত, হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
নায়কের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে আলওয়ারপেটের অফিসে হঠাৎই পা পিছলে পড়ে যান নায়ক। ডান পায়ে ব্যথা লাগে। দেরি না করে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান, তাঁর ডান পায়ে ফ্র্যাকচার হয়েছে। বিশ্রাম এবং ওষুধের পরামর্শ দিয়েছেন তাঁরা নায়ককে। আপাতত, হাসপাতালেই রয়েছেন তিনি।
”উনি ভালই আছেন। দ্রুত আরোগ্যের পথে এগোচ্ছেন। চিকিৎসকরা বলেছেন, একটা সপ্তাহ বিশ্রামের মধ্যে থাকতে”, জানিয়েছেন নায়কের মুখপাত্র।
এই মুহূর্তে কোনও শুটিং শিডিউল না থাকলেও পায়ের জন্য বিদেশযাত্রা বাতিল করতে হয়েছে নায়ককে। জানা গিয়েছে, সপ্তাহান্তে তাঁর লন্ডনযাত্রার কথা ছিল। ওখানে, লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, চিকিৎসকদের পরামর্শ মতো সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে।
সর্বশেষ খবর
-
তৃণমূলের নেতার ভাই পাকিস্তানি গুপ্তচর! ইসলামপুর থেকে এসটিএফের জালে ফজলে রাব্বি
-
লক্ষ্য চিকেনস নেকের সুরক্ষা, উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাকলেন শাহ
-
প্রতিবাদের নামে ‘উচ্ছৃঙ্খলতা’র অভিযোগ, সেনার কাছে ক্ষমা চাইলেন সেই জেন জি তরুণী
-
ICICI ব্যাঙ্কের সামনে স্ত্রীকে গুলি এসবিআই কর্মীর! খুনের পর স্টেটাস দেন, ‘বউকে মেরেছি, এবার…’
-
পুজোর আগেই বড় খবর, রজত জয়ন্তীতে বাজার কলকাতার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান