Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬

‘বিগ বস’ সঞ্চালনা করে কট্টরপন্থীদের রোষের মুখে কমল হাসান

তামিলনাড়ুর সংস্কৃতির মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ তুলল কট্টরপন্থীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:৪৬

options
link
‘বিগ বস’ সঞ্চালনা করে কট্টরপন্থীদের রোষের মুখে কমল হাসান zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় রিয়ালিটি শো তেলুগু ‘বিগ বস’-এর হাত ধরে ছোটপর্দায় পা রেখেছিলেন কিংবদন্তি অভিনেতা কমল হাসান। কিন্তু শুরুতেই বিপাকে পড়তে হল তাঁকে। কমল হাসানের উপর তামিলনাড়ুর সংস্কৃতির মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ তুলল কট্টরপন্থীরা।

প্রথমবার ‘বিস বস’-এ সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। বিদেশের জনপ্রিয় শো ‘বিগ ব্রাদার’-এর অনুকরণেই এ দেশে আত্মপ্রকাশ ঘটেছিল ‘বিগ বস’-এর। যার হিন্দি শো প্রায় প্রত্যেক বছরই টিআরপি-র শীর্ষে পৌঁছে যায়। ‘বিগ বস’ হাউসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, প্রতিকূলতার মধ্যে একই বাড়িতে অনেকজন মিলে থাকা। সমাজের বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটি প্রতিযোগীরা একটি বাড়িতে শেষ পর্যন্ত টিকে থাকার লড়াই করে চলেন মাস তিনেক ধরে। আর সেই শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন কমল হাসান। আর এতেই আপত্তি তামিলনাড়ুর কট্টরপন্থীদের। তাদের অভিযোগ, এই শো সঞ্চালনা করে রাজ্যের সংস্কৃতিতে ক্ষুণ্ন করছেন অভিনেতা। সারা বিশ্বের সামনে তামিলনাড়ুর ভাবমূর্তিকে নষ্ট করছেন তিনি। ইতিমধ্যে পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগও দায়ের করেছে একদল কট্টরপন্থী। এমনকী কমল হাসানকে রিয়ালিটি শো ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

Advertisement

[জানেন, কেন মহিলাদের হাতে বেধড়ক ধোলাই খেলেন স্বামী ওম?]

এর আগে হিন্দুদের মহাকাব্য ‘মহাভারত’ নিয়ে কামাল হাসানের মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছিল। এক সাক্ষাৎকারে বিখ্যাত অভিনেতা বলেছিলেন, “আমাদের দেশ এমন একটি বইকে সম্মান ও মর্যাদা দেয় যেখানে বর্ণনা করা হয়েছে কীভাবে পুরুষের জুয়ার জন্য নারীকে পণ্যে পরিণত হতে হয়।” এই মন্তব্যের জেরেই এক কট্টর হিন্দুবাদী সংগঠনের রোষের মুখে পড়েছিলেন তিনি। এবার ফের ‘বিস বস’ সঞ্চালনা করতে এসে একই সমস্যায় পড়েছেন দক্ষিণী অভিনেতা। তবে এমন পরিস্থিতিতে রাজ্য সরকার কামাল হাসানের পাশেই দাঁড়িয়েছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, তিনি কোনও অন্যায় কাজ করছেন না। তাই কট্টরপন্থীদের চোখ রাঙানিকে ভয় পাওয়ার প্রয়োজন নেই।

[ভুয়ো পোস্ট ছড়ানোর দায়ে আসানসোলে গ্রেপ্তার বিজেপি নেতা]

দক্ষিণী ছবির উন্নতির জন্য কমল হাসানের অবদান অনস্বীকার্য। সম্প্রতি জিএসটি ইস্যুতেও সরব হয়েছিলেন তিনি। জিএসটি চালু হলে সিনেমার টিকিটের দাম বাড়বে বলে তার বিরোধিতা করেছিলেন তিনি। অথচ সেই অভিনেতার উপরই রাজ্যের সংস্কৃতি নষ্ট করার অভিযোগ তোলা হল। তবে এই অবস্থায় অগণিত ভক্তকে নিজের পাশেই পাচ্ছেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.