সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ছবিতে অপমান করা হয়েছে মহম্মদ রফিকে৷ এ নিয়ে তোলপাড় বলিপাড়া৷ বিভিন্ন পরিচালক থেকে শুরু করে গায়ক সোনু নিগম তুলোধোনা করেছেন করণ জোহরকে৷ সবকিছু দেখার পরই এবার এ নিয়ে মুখ খুললেন তিনি৷
‘মহম্মদ রফি গাতে নেহি, রোতে থে’- এরকমই সংলাপ ছিল করণের সদ্য মুক্তি পাওয়া ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ৷ কিংবদন্তি গায়ককে এ গানে অপমান করা হয়েছে বলেই অভিযোগ করেন গায়ক পুত্র শাহিদ রফি৷ ক্ষুব্ধ সোনু নিগমও কড়া প্রতিক্রিয়া দেন৷ এমনকী কেন এ জিনিস চোখ এড়িয়ে গেল তা নিয়ে আক্ষেপ সেন্সর বোর্ডেরও৷ এবার তা নিয়েই মুখ খুললেন খোদ করণ৷ শুধু প্রতিক্রিয়া দেওয়াই নয়, যাঁরা এ নিয়ে সমালোচনা করছেন, তাঁদের রীতিমতো একহাত নিলেন নিজের মন্তব্যে৷ জানালেন, পরিচালকদের অনেকেই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছে৷ কোনও কোনও গায়ক নিজের গুরুত্ব বাড়ানোর কাজে নেমেছেন৷ নিরাপত্তাহীনতার কারণেই এই ধরনের সমালোচনা বলে কটাক্ষ করণের৷
ছবিতে পাকিস্তানি অভিনেতা থাকার কারণে নিষেধাজ্ঞা জারি হয়েছিল৷ তবে শেষমেশ তা কাটিয়ে মুক্তি পায়৷ তবে তাতেও মুশকিল কাটেনি ছবিটির৷ বিতর্ক যেন পিছু ছাড়েনি৷ যদিও এসব সত্ত্বেও ছবির ব্যবসায় কোনও হেরফের হয়নি৷ মুক্তির প্রথম সপ্তাহের মধ্যেই সারা বিশ্বে প্রায় ১৬৫ কোটির ব্যবসা করে ফেলায় মুশকিল হয়নি ছবিটির৷
সর্বশেষ খবর
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ