Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Kareena Kapoor pregnancy rumours

তৃতীয়বার অন্তঃসত্ত্বা ৪৫-এর করিনা! পঞ্চমবার বাবা হচ্ছেন সইফ? পতৌদিদের টিম জানাল…

'পরকীয়া' গুঞ্জনের মাঝেই পতৌদি পরিবারে সুখবর? তোলপাড় বলিপাড়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৯:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৯:২৩

options
link
তৃতীয়বার অন্তঃসত্ত্বা ৪৫-এর করিনা! পঞ্চমবার বাবা হচ্ছেন সইফ? পতৌদিদের টিম জানাল… zoom
অন্তঃসত্ত্বা করিনা কাপুর?
Advertisement

বড় ছেলে তৈমুর আলি খানের বয়স নয়। ছোট ছেলে জেহ মাস ছয়েক আগে সবে পাঁচে পা দিয়েছে। এবার বেবোর তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে তোলপাড় মায়ানগরীর সেলেবপাড়া! টিনসেল টাউনের অন্দরে ফিসফাস, ৪৫ বছর বয়সে ফের মা হচ্ছেন করিনা কাপুর খান। যদিও মা হওয়ার ক্ষেত্রে বয়স যে সংখ্যামাত্র, সেলেবমহলে বহু নায়িকাই এর আগে এহেন উদাহরণ তৈরি করেছেন, তবে এবার কাপুর-পতৌদি পরিবারে নতুন সদস্য আগমনের খবরে কৌতূহল তুঙ্গে। সত্যিই কি মা হচ্ছেন বেবো?

পরনে কালো টিশার্ট-ট্র্যাকপ্যান্ট, চোখে রোদচশমা। হাতে প্রোটিন শেকের বোতল। তবে নায়িকার স্টাইল স্টেটমেন্টকে ছাপিয়ে গেল শার্টের অন্দর থেকে উঁকি দেওয়া স্ফীতোদর। ক্যামেরা দেখতেই অভিনেত্রীর নিরাপত্তারক্ষীরা ছাতা দিয়ে ঢেকে ফেলেন।

Kareena Kapoor Pregnant at 45? Team Reacts to Viral Baby Bump Rumours
অন্তঃসত্ত্বা করিনা কাপুর?

গুঞ্জনের সূত্রপাত শুক্রবার দুপুরের এক ভিডিও ঘিরে। সেলেবদের গতিবিধি বরাবরই পাপারাজ্জিদের আতশকাচে থাকে। ছাড় পাননি করিনাও। এদিন সকালে আঁটসাঁট পোশাক পরে জিমে যাচ্ছিলেন নায়িকা। ঠিক সেসময়ে ছবিশিকারীরা যে মুহূর্ত লেন্সবন্দি করলেন, তাতেই বেবোর মা হওয়ার জল্পনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, পরনে কালো টিশার্ট-ট্র্যাকপ্যান্ট, চোখে রোদচশমা। হাতে প্রোটিন শেকের বোতল। তবে নায়িকার স্টাইল স্টেটমেন্টকে ছাপিয়ে গেল শার্টের অন্দর থেকে উঁকি দেওয়া স্ফীতোদর। ক্যামেরা দেখতেই অভিনেত্রীর নিরাপত্তারক্ষীরা ছাতা দিয়ে ঢেকে ফেলেন। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত দেখেই করিনা কাপুরের তৃতীয়বার মা হওয়ার জল্পনা শুরু হয়েছে। যে ভিডিও কিনা এখন দাবানল গতিতে দাপিয়ে বেড়াচ্ছে নেটভুবনে। ভক্তরাও কৌতূহলী, সইফ আলি খান কি পঞ্চমবার বাবা হচ্ছেন? জল্পনার পালে হাওয়া লাগতেই পতৌদিদের শুভেচ্ছা জানাতে শুরু করেন একাংশ। কেউ কেই আবার ‘বেবি করিনা আসছে’ বলেও আশাবাদী। এমন আবহে মুখ খুলতে বাধ্য হল করিনার টিম। কী জানানো হল?

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বলিউডের এক সংবাদমাধ্যমকে বেবোর টিমের তরফে জানানো হয়েছে, “এই খবর ভুয়ো। করিনা মোটেই অন্তঃসত্ত্বা নন। সদ্য ঘুরতে গিয়ে পাস্তা, পিৎজা উপভোগ করেছেন। এটা সম্ভবত তারই ফলাফল কিংবা খারাপ ক্যামেরা অ্যাঙ্গেলের জন্যেও বেবি বাম্প মনে হতে পারে।” তবে টিমের তরফে যাই জানানো হোক না কেন, সইফ-করিনার সংসারে তৃতীয় সন্তান আসার গুঞ্জনে খুশির হাওয়া ভক্তমহলে। তাঁদের প্রশ্ন, ‘দাদা হিসেবে কি জেহ-তৈমুরের প্রোমোশন হচ্ছে?’ উল্লেখ্য, ২০২২ সালেও করিনার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন শোনা যায়। সেসময়ে নায়িকা জানিয়েছিলেন, 
“শান্ত হোন, আমি অন্তঃসত্ত্বা নই। উফফ! সইফ বলে, দেশের জনসংখ্যা বৃদ্ধিতে ও ইতিমধ্যেই অনেক অবদান রেখে ফেলেছে। তাই আপনারাও আনন্দ করুন…।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.