সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবাব-খানদানে নাকি আসতে চলেছে নয়া অতিথি৷ কানাঘুষো শোনা যাচ্ছে, দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর৷ কয়েকদিন আগে কালো রংয়ের পোশাক পরিহিত একটি ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন করিনা৷ ওই ছবি দেখেই নাকি অনেকে মনে করছেন তৈমুরের পর আবারও মা হতে চলেছেন ‘ছোটে নবাব’ ঘরনি৷
[ছোট্ট তৈমুরকে নিয়ে মতের মিল হচ্ছে না সইফ-করিনার!]
সম্প্রতি কুড়ি বছর পূর্তি হয় শাহরুখ-কাজল অভিনীত ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর৷ সেই উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়৷ ওই পার্টিতেই উপস্থিত ছিলেন করিনা৷ একটি কালো পোশাক পরে লাস্যময়ী রূপে দেখা গিয়েছে তাঁকে৷ ওই পোশাকে লাগানো ছিল প্রাইস ট্যাগ৷ লক্ষাধিক টাকা মূল্যের ওই পোশাকে মন জয় করেছেন করিনা৷ ‘বেবো’-র পোশাক নিয়ে আলোচনা কম হয়নি৷
[‘জাসলিনের সঙ্গে কোনও শারীরিক সম্পর্ক ছিল না’]
ওই পার্টির বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নায়িকা৷ সেই ছবি দেখার পরই বদলাল আলোচ্য বিষয়৷ এবার খানদানে নতুন অতিথি আসবে ভেবেই ফিসফিসানি শুরু করেছেন নেটিজেনরা৷ অনেকেই বলছেন, ওই ছবিতেই নাকি বেবি বাম্প দেখা গিয়েছে করিনার৷ তৈমুরের পর আবারও নাকি মা হতে চলেছেন তিনি৷ যদিও এ বিষয়ে সইফ-করিনা এখনও কিছুই জানাননি৷
[শত্রুতায় ইতি টেনে কফি হাতে কাউচে বসবেন করিনা-প্রিয়াঙ্কা!]
View this post on Instagram
[জানেন, নিক-প্রিয়াঙ্কার বিয়েতে কারা আমন্ত্রিত?]
২০১২ সালে সইফ আলি খানকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর। বিয়ের চার বছর পর ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাঁর কোল আলো করে আসে এক ফুটফুটে পুত্রসন্তান৷ তৈমুরের জন্ম দেন করিনা। দিনকয়েক আগে একটি শো-তে এসে করিনা-সইফ দুজনেই জানিয়েছিলেন এক নয় বরং আরও কয়েকটি সন্তানের বাবা-মা হতে চান তাঁরা৷ তৈমুরের বছর দুয়েক বয়স হলে তবেই তার ভাই বা বোনকে বাড়ি আনার পরিকল্পনা শুরু করবেন দুজনে৷ আর মাত্র এক মাসের অপেক্ষা৷ এরপর দু’বছরের গন্ডি পেরোবে তৈমুর৷ তার আগে এহেন গুজবে করিনা-সইফের পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে তা বলাই যায়৷
সর্বশেষ খবর
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন