সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সময়টা মনে হয় বিশেষ ভাল যাচ্ছে না৷ চলতি বছরের শুরু থেকেই একটার পর একটা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন তিনি৷ প্রথমে রণবীরের সঙ্গে বিচ্ছেদ, তারপর ‘ফিতুর’ ছবিটির বলিউডে সাফল্যের মুখ দেখতে না পাওয়া এবং শেষটায় ছবির প্রচার করতে গিয়ে বিমান থেকে নেমে যেতে বাধ্য হওয়া- সবটাই মেনে নিতে একপ্রকার বাধ্য হচ্ছেন ক্যাট৷
শুনে অবাক হচ্ছেন?
অবাক হলেও, ব্যাপারটা কিন্তু সত্যি৷ ‘মুম্বই মিরর’-এর খবর অনুযায়ী, সফর করার সময় বিমান থেকে নামিয়ে দেওয়া হয় ক্যাটরিনা কাইফ এবং সিদ্ধার্থ মালহোত্রাকে৷ জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু মেম্বাররা নাকি সিড এবং ক্যাটকে বিমান থেকে নেমে যেতে বলেন৷
এই ঘটনা প্রকাশ্যে আসতেই কানাঘুষো শুরু হয়েছে বলিউডে৷ জানা গিয়েছে, সিড ও ক্যাট নাকি তাঁদের আগামী ছবি ‘বার বার দেখো’র প্রচার করছিলেন৷ পাশাপাশি, তাঁদের AI-317 ফ্লাইটে সফর করারও কথা ছিল৷ কিন্তু তাঁরা নাকি ছবির প্রচারে এতটাই ব্যস্ত ছিলেন যে বোর্ডিং পাস পাওয়ার পরেও তাঁরা ছবির প্রচারই করে চলেছিলেন, বিমানমুখো হননি৷ শুধু তাই নয়, তাঁরা ফ্যানদের দাবি-দাওয়া মেটাতে ব্যস্ত থাকার জন্য ফ্লাইটের দেরিও হচ্ছিল৷ আর এরপরই নাকি ফ্লাইটের বাকি যাত্রীরা গোটা ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন৷ ফলত এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ঠিক করেন তাঁদের বিমানে যেতে দেওয়া হবে না৷
যদিও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে৷ তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান থেকে সিড ও ক্যাটকে নামিয়ে দেওয়া হয়নি৷ বরং তাঁরা নিজেরাই বিমানে সফর করতে চাননি৷
সর্বশেষ খবর
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা