সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন ধরেই সিদ্ধার্থ-ক্যাটরিনা জুটিকে দেখা যাচ্ছিল একসঙ্গে৷ কালো চশমা পরে দেদার ছবিও দিচ্ছিলেন টুইটারে৷ কেন এরকম করছেন দুজনে, তা নিয়ে জল্পনা বাড়ছিল তবে আপাতত তার অবসান৷ কালো চশমার রহস্য ফাঁস করে তাঁদের আগামী ছবি ‘বার বার দেখো’-র প্রথম গান ‘কালা চশমা’ মুক্তি পেল৷ নতুন বছরের পার্টি অ্যানথেম হতে চলেছে এই গানটি৷

বাদশা এবং নেহা কক্করের এই ডুয়েট বেশ চমকপ্রদ৷ কিন্তু তার চেয়েও বেশি নজর কাড়ছে লাস্যময়ী ক্যাটরিনার সিজলিং আইটেম ডান্স৷ ‘কালা চশমা’ গানটিতে বেশ খানিকটা ‘শিলা কি জওয়ানি’ অবতারে দেখা যাচ্ছে ক্যাট সুন্দরীকে৷ সমালোচকরা যতই তাঁর এক্সপ্রেসন নিয়ে খুঁতখুঁত করুন না কেন, দুর্দান্ত নাচে বরাবরই ক্যাটের জুরি মেলা ভার৷ গানে তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন সিদ্ধার্থ মালহোত্রা৷ গানটিতে প্রত্যেকেই কালো চশমা পরে রয়েছেন৷ ব্রাইডাল লুকসে, জমকালো পোশাকে প্রত্যেকের চোখেই কালো চশমা৷ আর ড্যান্স ফ্লোর নিজেদের মতো করে মাতিয়ে তুলছেন প্রত্যেকেই৷ বহুদিন পর ‘কালা চশমা’ গানটিতে দেখা গেল রজত কাপুরকেও৷ ফ্লোরে মাতাতে তিনিও কম যাচ্ছেন না৷
কেমন হল সেই গান, দেখুন ভিডিও-
সর্বশেষ খবর
-
হরমনপ্রীতের জোড়া গোল, স্বাধীনতা দিবসে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
-
‘এভাবেই ফাঁসিয়েছিলাম’, কোন মন্ত্রে কাঞ্চনকে কাবু করেছিলেন? ফাঁস করলেন শ্রীময়ী
-
সম্প্রীতির ভারত, স্বাধীনতা দিবসে ডোমকলের মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন বেলুড়ের মহারাজের!
-
কয়েক ঘণ্টার মধ্যেই ফের জোরাল ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
-
রাত নামলেই চলত দেহব্যবসা! স্বাধীনতা দিবসে বসিরহাটের গেস্টহাউসে চলা কেলেঙ্কারির পর্দাফাঁস